জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা নিষিদ্ধের ঘোষণা, অমান্য করলে জরিমানার হুঁশিয়ারি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা নিষিদ্ধের ঘোষণা, অমান্য করলে জরিমানার হুঁশিয়ারি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় একটি ‘ফকির কমিটির’ সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না।

ঘোষণায় তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নির্দেশনা অমান্যকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়।

স্থানীয় একটি কমিটির পক্ষ থেকে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন। অন্যদিকে অনেকে প্রশ্ন তুলেছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

ফুলপুর বাজারের খবর ফুলপুরে ভিক্ষা নিষিদ্ধ বিকেল ৫টার পর ভিক্ষা নিষিদ্ধ ফকির কমিটির ঘোষণা ভিক্ষা করলে ১৫০০ টাকা জরিমানা

আপনার মতামত লিখুন

ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা নিষিদ্ধের ঘোষণা, অমান্য করলে জরিমানার হুঁশিয়ারি
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা নিষিদ্ধের ঘোষণা, অমান্য করলে জরিমানার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় একটি ‘ফকির কমিটির’ সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না।

ঘোষণায় তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নির্দেশনা অমান্যকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়।

স্থানীয় একটি কমিটির পক্ষ থেকে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন। অন্যদিকে অনেকে প্রশ্ন তুলেছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস