জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীমের সভাপতিত্বে হল প্রভোস্ট, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংঘর্ষে জড়িত দুই পক্ষের ছাত্রনেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘটনা পর্যালোচনা করে এর কারণ ও দায়ীদের শনাক্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাধীনতা হলের প্রভোস্ট মো. আল ফাহাদ ভূঁইয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—জুলাই-৬ হলের সহকারী প্রভোস্ট দয়াল চন্দ্র রায়, সদস্যসচিব এবং সহকারী ছাত্র উপদেষ্টা বায়জীদ হাসান, সদস্য।

তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এর সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ|

জনতারপ্রেস পাবনাবিজ্ঞান পাবনাবিজ্ঞানও প্রযুক্তিবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংঘর্ষ বিশ্ববিদ্যালয়সংবাদ তদন্তকমিটি

আপনার মতামত লিখুন

পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীমের সভাপতিত্বে হল প্রভোস্ট, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংঘর্ষে জড়িত দুই পক্ষের ছাত্রনেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘটনা পর্যালোচনা করে এর কারণ ও দায়ীদের শনাক্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাধীনতা হলের প্রভোস্ট মো. আল ফাহাদ ভূঁইয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—জুলাই-৬ হলের সহকারী প্রভোস্ট দয়াল চন্দ্র রায়, সদস্যসচিব এবং সহকারী ছাত্র উপদেষ্টা বায়জীদ হাসান, সদস্য।

তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এর সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ|


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস