জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব
সচিবালয়। ফাইল

ঢাকা প্রতিনিধি

বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। একই সঙ্গে তাঁদের নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাঁদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতাও দেওয়া হয়েছে।

ক্ষমতা বণ্টন অনুযায়ী, উপসচিব মো. তোফায়েল হোসেন দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।

অন্যদিকে উপসচিব কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই তিন কর্মকর্তা বাংলাদেশ সচিবালয়ে কর্মরত থাকাকালীন তাঁদের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।

প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তাঁর অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অর্পিত আইনি ক্ষমতার আওতায় মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।

এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

সচিবালয়ে মোবাইল কোর্ট তিন উপসচিবের ম্যাজিস্ট্রেট ক্ষমতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সচিবালয়ে অভিযান

আপনার মতামত লিখুন

সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা প্রতিনিধি

বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। একই সঙ্গে তাঁদের নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাঁদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতাও দেওয়া হয়েছে।

ক্ষমতা বণ্টন অনুযায়ী, উপসচিব মো. তোফায়েল হোসেন দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।

অন্যদিকে উপসচিব কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই তিন কর্মকর্তা বাংলাদেশ সচিবালয়ে কর্মরত থাকাকালীন তাঁদের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।

প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তাঁর অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অর্পিত আইনি ক্ষমতার আওতায় মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।

এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস