ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা নিষিদ্ধের ঘোষণা, অমান্য করলে জরিমানার হুঁশিয়ারি
ময়মনসিংহ প্রতিনিধিময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় একটি ‘ফকির কমিটির’ সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না।ঘোষণায় তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নির্দেশনা অমান্যকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়।স্থানীয় একটি কমিটির পক্ষ থেকে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন। অন্যদিকে অনেকে প্রশ্ন তুলেছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |