চট্টগ্রাম (ফটিকছড়ি) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ছাত্রদল ও যুবদলের মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় মিছিলে থাকা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ১০ থেকে ১২ জন নেতাকর্মীকে মারধর করে আহত করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একটি পোড়ানো মোটরসাইকেল পাওয়া গেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মিছিলে অংশ নেওয়া আকিবসহ ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, শনিবার বিকেলে ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে তাঁরা কিপাইতনগর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের মিছিলে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মারধর করেন। এতে ১০ থেকে ১২ জন আহত হন বলে তাঁদের দাবি।
হামলায় আহত মঞ্জু অভিযোগ করে বলেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা স্থানীয় যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় বাড়ির জানালার কাচ ভাঙচুরের ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে মিছিলে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে বিএনপির পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, ভুক্তভোগীরা দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার দাবি করলেও ঘটনাস্থলে এখন পর্যন্ত একটি পোড়ানো মোটরসাইকেল পাওয়া গেছে। হামলার পর উত্তেজিত নেতাকর্মীরা যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়ির জানালার কাচ ভাঙচুর করেছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন