নোয়াখালী প্রতিনিধি:| জনতার প্রেস
কখনো লন্ডনের রাজপথে, কখনো ঢাকার ব্যস্ত সড়কে, আবার কখনো কক্সবাজারের দীর্ঘ পথে। এমনকি বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপের অসমতল প্রান্তরেও গাড়ির স্টিয়ারিং হাতে দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সময়, স্থান ও পরিস্থিতি বদলালেও গাড়ি নিজ হাতে চালানোর দীর্ঘদিনের অভ্যাস ধরে রেখেছেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরও ব্যক্তিগত এই অভ্যাসে ছেদ পড়েনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে আবারও নিজেই গাড়ি চালাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। আকাশি রঙের পোলো শার্ট পরা প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একটি অফরোড ফোরহুইল ড্রাইভ গাড়ির চালকের আসনে ছিলেন। চারপাশে বিস্তীর্ণ চরাঞ্চল, সবুজ প্রান্তর ও অসমতল ভূমির মধ্যে তাঁর গাড়ি চালানোর দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে।
তারেক রহমানের গাড়ি চালানোর অভ্যাস অবশ্য নতুন নয়। দীর্ঘ প্রবাসজীবনে যুক্তরাজ্যের লন্ডনেও নিয়মিত গাড়ি চালাতেন তিনি। পারিবারিক প্রয়োজন থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত ও রাষ্ট্রীয় কর্মসূচিতেও একাধিকবার তাঁকে চালকের আসনে দেখা গেছে।
২০২৫ সালের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হিথরো বিমানবন্দর থেকে মাকে নিজেই গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। পরবর্তী সময়ে হাসপাতাল থেকে মাকে নিজের বাসায় ফিরিয়ে নেওয়ার সময়ও গাড়ির স্টিয়ারিং ছিল তাঁর হাতে। এসব দৃশ্যে রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন সন্তানের পারিবারিক দায়িত্ব পালনের চিত্র উঠে আসে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও গাড়ি চালানোর পুরোনো অভ্যাস অব্যাহত রেখেছেন তারেক রহমান। চলাচলের ক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি ব্যবহার এবং প্রধানমন্ত্রীর যাতায়াতকে কেন্দ্র করে রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রচলিত প্রটোকলে পরিবর্তনের নির্দেশ দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।
দাপ্তরিক কর্মসূচিতেও একাধিকবার নিজ হাতে গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে কাজ শেষে নিজেই গাড়ি চালিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রশাসনের কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।
গত ৬ মে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে রাজধানীর সড়কে গাড়ি চালাতে দেখা যায় তাঁকে। রাষ্ট্রের শীর্ষ নির্বাহীর এমন ব্যক্তিগত মুহূর্ত সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
গত ২৩ মে রাজধানীর তেজগাঁওয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি বৈদ্যুতিক গাড়িও নিজে চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। ওই ঘটনায় তাঁর গাড়ি চালানোর অভ্যাসের সঙ্গে যুক্ত হয় দেশীয় প্রযুক্তি, শিল্পের বিকাশ ও পরিবেশবান্ধব যানবাহনের প্রসঙ্গ।
এর কয়েক দিন পর, ২৯ মে ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের পরিস্থিতি দেখতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। প্রায় চার ঘণ্টা ধরে বিভিন্ন এলাকা ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিচ্ছন্নতার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এ সময় দুই সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
প্রধানমন্ত্রীর গাড়ি চালানোর আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে গত ১৩ জুন কক্সবাজার সফরে। বিমানবন্দর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিতে যান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, ওই সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এক দিনেই ১৯৭ কিলোমিটার গাড়ি চালান প্রধানমন্ত্রী।
কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে চকরিয়া, পেকুয়া, ডুলাহাজারা ও মালুমঘাট—বিভিন্ন এলাকায় সফরকালে গাড়ির চালকের আসনে ছিলেন তারেক রহমান নিজেই।
এরই ধারাবাহিকতায় এবার স্বর্ণদ্বীপ। স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত দ্বীপটিতে ২০১৩ সাল থেকে প্রশিক্ষণ মহড়া ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের পাশাপাশি সেখানে প্রধানমন্ত্রীর নিজ হাতে গাড়ি চালানোর দৃশ্যও বিশেষভাবে নজর কেড়েছে।
রাষ্ট্রের শীর্ষ নির্বাহী হিসেবে একজন প্রধানমন্ত্রীর চলাচলে নিরাপত্তা, প্রটোকল ও আনুষ্ঠানিকতার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যেও তারেক রহমানের গাড়ি নিজে চালানোর অভ্যাস বিভিন্ন সময়ে সামনে এসেছে। কখনো পারিবারিক প্রয়োজনে, কখনো রাষ্ট্রীয় কর্মসূচিতে, আবার কখনো প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের সময় তাঁকে দেখা গেছে চালকের আসনে।
লন্ডনে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে ঢাকায় স্ত্রীকে পাশে নিয়ে গাড়ি চালানো, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন থেকে কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ পাড়ি দেওয়া—প্রতিটি ঘটনার প্রেক্ষাপট আলাদা। সবশেষ স্বর্ণদ্বীপের অসমতল প্রান্তরে গাড়ি চালানোর মধ্য দিয়ে আবারও সামনে এসেছে তাঁর দীর্ঘদিনের সেই অভ্যাস।
জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন