জনতার প্রেস

পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

পাবনা প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীমের সভাপতিত্বে হল প্রভোস্ট, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংঘর্ষে জড়িত দুই পক্ষের ছাত্রনেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘটনা পর্যালোচনা করে এর কারণ ও দায়ীদের শনাক্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, স্বাধীনতা হলের প্রভোস্ট মো. আল ফাহাদ ভূঁইয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—জুলাই-৬ হলের সহকারী প্রভোস্ট দয়াল চন্দ্র রায়, সদস্যসচিব এবং সহকারী ছাত্র উপদেষ্টা বায়জীদ হাসান, সদস্য।তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এর সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ|

পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন