জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা শহরের আদালত সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মুফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম আহ্বায়ক একরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি পরিকল্পিতভাবে দেশে হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন

বিক্ষোভ নিষিদ্ধ সংগঠন নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে

আপনার মতামত লিখুন

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা শহরের আদালত সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মুফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম আহ্বায়ক একরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি পরিকল্পিতভাবে দেশে হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস