জনতার প্রেস

মূল পাতা

রাজধানী

ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি: দ্বিতীয় দিনেও ধূপখোলা মাঠে আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ঢল

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি: দ্বিতীয় দিনেও ধূপখোলা মাঠে আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ঢল
ফরিদাবাদ মাদ্রাসার ৭০ বছর পূর্তি সম্মেলনের দৃশ্য। ছবি: সংগৃহিত

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মহাসম্মেলনের দ্বিতীয় দিন কেটেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট আলেমদের বয়ান, ধর্মীয় আলোচনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি প্রদান অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ।

তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের শেষ দিন আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব বয়ান করবেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি।

আয়োজক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী দিনব্যাপী বিভিন্ন পর্বে দেশি-বিদেশি আলেম-উলামাদের আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি পরানো হয়। সকাল থেকেই সম্মেলনস্থলে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

দ্বিতীয় দিনের আলোচনায় ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়, কর্মজীবনে ইসলাহী মুরুব্বিদের সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব, আত্মসংশোধন, নিয়মানুবর্তিতা, উত্তম আখলাক, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ এবং দেশ ও মানুষের কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এতে বক্তব্য দেন জামিয়ার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু সাঈদ, মুফতি আব্দুস সালাম, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মুতিউর রহমান।

বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য দেন পাকিস্তানের মাওলানা শাহ হাকিম মাজহার এবং ভারতের মাওলানা আজহার মাদানি, মাওলানা সাইয়্যিদ রমজান মেওয়াতি, মাওলানা উবাইদুল্লাহ খালিদ ও মাওলানা হানিফ জালন্ধরীসহ বিশিষ্ট আলেমরা।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি প্রদান। এ উপলক্ষে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিনের স্মৃতি, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাত দশক পূর্তির আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথম দিন পাকিস্তানের বিখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তান বেফাকের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি বাদ মাগরিব ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। ওই দিন তিন হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি প্রদান করা হয়।

আগামীকাল বুধবার সমাপনী দিনের আয়োজনকে ঘিরেও আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানির বয়ান শুনতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

ফরিদাবাদমাদরাসা ৭০বছরপূর্তি জামিয়াআরাবিয়া ইসলামীসম্মেলন

আপনার মতামত লিখুন

ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি: দ্বিতীয় দিনেও ধূপখোলা মাঠে আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ঢল
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি: দ্বিতীয় দিনেও ধূপখোলা মাঠে আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ঢল

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মহাসম্মেলনের দ্বিতীয় দিন কেটেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট আলেমদের বয়ান, ধর্মীয় আলোচনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি প্রদান অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ।

তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের শেষ দিন আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব বয়ান করবেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি।

আয়োজক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী দিনব্যাপী বিভিন্ন পর্বে দেশি-বিদেশি আলেম-উলামাদের আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি পরানো হয়। সকাল থেকেই সম্মেলনস্থলে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

দ্বিতীয় দিনের আলোচনায় ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়, কর্মজীবনে ইসলাহী মুরুব্বিদের সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব, আত্মসংশোধন, নিয়মানুবর্তিতা, উত্তম আখলাক, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ এবং দেশ ও মানুষের কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এতে বক্তব্য দেন জামিয়ার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু সাঈদ, মুফতি আব্দুস সালাম, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মুতিউর রহমান।

বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য দেন পাকিস্তানের মাওলানা শাহ হাকিম মাজহার এবং ভারতের মাওলানা আজহার মাদানি, মাওলানা সাইয়্যিদ রমজান মেওয়াতি, মাওলানা উবাইদুল্লাহ খালিদ ও মাওলানা হানিফ জালন্ধরীসহ বিশিষ্ট আলেমরা।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি প্রদান। এ উপলক্ষে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিনের স্মৃতি, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাত দশক পূর্তির আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথম দিন পাকিস্তানের বিখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তান বেফাকের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি বাদ মাগরিব ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। ওই দিন তিন হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি প্রদান করা হয়।

আগামীকাল বুধবার সমাপনী দিনের আয়োজনকে ঘিরেও আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানির বয়ান শুনতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস