টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারগুলোতে কমেছে সবজির সরবরাহ। এতে চাহিদার তুলনায় পণ্য কম থাকায় বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে কৃষকেরা ক্ষেত থেকে সবজি সংগ্রহ করতে না পারায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার পাইকারি বাজারে সবজিবোঝাই ট্রাকের সংখ্যা কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন চড়া দামের চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি কেজি পটল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ও উচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, গোল বেগুন ১০০ টাকা এবং বরবটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া ধুন্দুল, মুলা, শসা, কচু ও শালগম প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মানভেদে শিমের দাম ১০০ থেকে ১২০ টাকা। নতুন টমেটো প্রতি কেজি ১৬০ টাকা এবং পুরোনো টমেটো ২২০ টাকা। প্রতিটি জালি ও লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। অন্যদিকে কাঁচা মরিচের কেজি ১০০ টাকা।
সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী হায়দার হোসেন বলেন, বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। দুই দিন আগের তুলনায় প্রায় সব ধরনের সবজি বেশি দামে কিনতে হচ্ছে।
বিক্রেতারাও সরবরাহ কমে যাওয়াকে দাম বাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাদের ভাষ্য, বৃহস্পতিবার সারাদিন বৃষ্টির পর শুক্রবার সকালেও বৃষ্টি হওয়ায় সবজি সংগ্রহ ও পরিবহনে বিঘ্ন ঘটেছে। ফলে বাজারে প্রয়োজনের তুলনায় কম সবজি এসেছে।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, সকালে কারওয়ান বাজারে পাইকারি সবজি কিনতে গিয়ে পণ্যের সংকট দেখা গেছে। বৃষ্টির কারণে কৃষকেরা ক্ষেত থেকে সবজি তুলতে পারেননি। এ কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার পাইকারি বাজারে তুলনামূলক কম ট্রাক এসেছে। চাহিদা অনুযায়ী সবজি না পাওয়ায় দাম বেড়েছে।
খোরশেদ আলমের ধারণা, বৃষ্টির প্রভাব অব্যাহত থাকলে আরও কয়েক দিন সবজির দাম চড়া থাকতে পারে। তবে বৃষ্টি থেমে সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে।
তিনি আরও বলেন, শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে সবজির সরবরাহ বাড়ার কথা। শীতজুড়ে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকলে সবজির দামও তুলনামূলক কমে আসবে।
ঢাকা প্রতিনিধি
জনতার প্রেস | জনগনের কন্ঠ, জনতার সংবাদ।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন