জনতার প্রেস

মূল পাতা

রাজধানী

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
মহাখালীর সাততলা বস্তিতে আগুন

জনতার প্রেস | ঢাকা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

 জনতার প্রেস | জনগনের কন্ঠ, জনতার সংবাদ।  

মহাখালী সাততলা বস্তিতে আগুন ফায়ার সার্ভিসের সাত ইউনিট রাজধানীতে অগ্নিকাণ্ড আজকের ঢাকার খবর মহাখালী অগ্নিকাণ্ড

আপনার মতামত লিখুন

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

জনতার প্রেস | ঢাকা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

 জনতার প্রেস | জনগনের কন্ঠ, জনতার সংবাদ।  


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস