জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

লংমার্চ নয়, সংবিধান সংস্কার কমিটির আলোচনায় আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে চাইলে বিরোধী দলকে লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ভবিষ্যতে দেশে যেন আর কোনো ‘দ্বিতীয় জুলাই’ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সংবিধান সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আলোচনায় সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে চাইলে বিরোধী দলকে লংমার্চ না করে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশ নিতে হবে।

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যাতে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, সে লক্ষ্যে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত রাখা যাবে না। বরং সংসদ, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কাঠামোয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা গেলে ভবিষ্যতে স্বৈরশাসনের ঝুঁকি কমানো সম্ভব হবে।

সেমিনারে বক্তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

সালাহউদ্দিন আহমদ সাংবিধানিক সংস্কার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জুলাই গণ-অভ্যুত্থান

আপনার মতামত লিখুন

লংমার্চ নয়, সংবিধান সংস্কার কমিটির আলোচনায় আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

লংমার্চ নয়, সংবিধান সংস্কার কমিটির আলোচনায় আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে চাইলে বিরোধী দলকে লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ভবিষ্যতে দেশে যেন আর কোনো ‘দ্বিতীয় জুলাই’ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সংবিধান সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আলোচনায় সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে চাইলে বিরোধী দলকে লংমার্চ না করে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশ নিতে হবে।

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যাতে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, সে লক্ষ্যে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত রাখা যাবে না। বরং সংসদ, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কাঠামোয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা গেলে ভবিষ্যতে স্বৈরশাসনের ঝুঁকি কমানো সম্ভব হবে।

সেমিনারে বক্তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস