জনগণের অধিকার হরণ করা হলে এক দফার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে এক দফার কর্মসূচি ঘোষণা করা হলে ঢাকার রাজপথে নামতে জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলনে নেমেছি। যদি জনগণের অধিকার হরণ করা হয়, তাহলে এক দফার ডাক দেওয়া হবে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা এই কার্ডের সরকারকে বলে দিতে চাই, শুধুমাত্র ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের ভেলকিবাজির মাধ্যমে জনতার অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পথ যদি বন্ধ না করা হয়, জনগণ চূড়ান্তভাবে তোমাদের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছে।’
তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এক দফার ডাক এলে ঢাকার রাজপথে উপস্থিত হওয়ার জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন