জাপান থেকে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের পর ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে চাইলে বিকল্প বিমানে দেশে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের রেখে আসতে চাননি তিনি। শেষ পর্যন্ত সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জাপান থেকে ফেরার আগে বিমানে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। প্রধানমন্ত্রী চাইলে অন্য বিমানে দেশে ফিরতে পারতেন। কিন্তু সফরসঙ্গীদের সেখানে রেখে তিনি একা ফিরতে চাননি। এ সময় প্রধানমন্ত্রী বিমানের অন্য যাত্রীদের কাছে গিয়ে কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন। সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফেরেন তিনি।
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাপান থেকে উড্ডয়নের আগে বিমান পর্যবেক্ষণের সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে এটি বড় কোনো সমস্যা ছিল না। পরে সফটওয়্যারের মাধ্যমে দ্রুত ত্রুটির সমাধান করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যাত্রীদের, বিশেষ করে শিশুদের খোঁজখবর নেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন বলেও জানান তিনি।
আতিকুর রহমান রুমন বলেন, ডা. জুবাইদা রহমান তাৎক্ষণিকভাবে বিমানের যাত্রীদের আশ্বস্ত করেন। বিশেষ করে শিশুরা যেন আতঙ্কিত হয়ে কান্নাকাটি না করে এবং স্বস্তিতে দেশে ফিরতে পারে, সে বিষয়ে তিনি খোঁজখবর নেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। চার দিনের সফর শেষে সফরসঙ্গীদের নিয়ে তাঁর দেশে ফেরার মধ্য দিয়ে জাপান সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
জনতার প্রেস |

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন