জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকযাত্রী নিহত, চালকের পা বিচ্ছিন্ন

আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জয়পুরহাটের কালাইয়ে মালবোঝাই ট্রাকের ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকচালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। আহত চালক এনামুল হকের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

নিহত নুরনবী কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন একই গ্রামের ইজিবাইকচালক এনামুল হক (৬০) ও যাত্রী সোহরাব আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কাজ শেষে ইজিবাইকচালক এনামুল হকের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন নুরনবী ও সোহরাব আলী। পথে পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

এতে ইজিবাইকের চালক ও দুই যাত্রী সড়কে ছিটকে পড়েন। একপর্যায়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়। গুরুতর আহত হন চালক এনামুল হক ও যাত্রী সোহরাব আলী।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে রয়েছে। ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে বগুড়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনা কালাইয়ে দুর্ঘটনা ইজিবাইকযাত্রী নিহত জয়পুরহাট-বগুড়া মহাসড়ক

আপনার মতামত লিখুন

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকযাত্রী নিহত, চালকের পা বিচ্ছিন্ন
0:00 0:00
1.0x
জনতার প্রেস

রোববার, ০১ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকযাত্রী নিহত, চালকের পা বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাইয়ে মালবোঝাই ট্রাকের ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকচালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। আহত চালক এনামুল হকের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

নিহত নুরনবী কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন একই গ্রামের ইজিবাইকচালক এনামুল হক (৬০) ও যাত্রী সোহরাব আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কাজ শেষে ইজিবাইকচালক এনামুল হকের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন নুরনবী ও সোহরাব আলী। পথে পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

এতে ইজিবাইকের চালক ও দুই যাত্রী সড়কে ছিটকে পড়েন। একপর্যায়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়। গুরুতর আহত হন চালক এনামুল হক ও যাত্রী সোহরাব আলী।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে রয়েছে। ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে বগুড়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস