জনতার প্রেস

মূল পাতা

বিনোদন

একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী

‘হ্যাপি ডেজ’ নাটকের মহড়ায় একক অভিনেত্রী জ্যোতি সিনহা। ছবি: সংগৃহীত

দুই দিনে চারটি প্রদর্শনী নিয়ে আসছে নাটকের দল ‘হৃৎমঞ্চ’। একক অভিনয়ের নাটক ‘হ্যাপি ডেজ’ এর চারটি প্রদর্শনী হবে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর। নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা এবং একক অভিনয়শিল্পী হলেন জ্যোতি সিনহা।

অভিনেত্রী জ্যোতি সিনহা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রতিদিন দুটি করে মোট চারটি প্রদর্শনী হবে। টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০,৩০০ ও ৫০০ টাকা। আর শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য মাত্র ১০০ টাকা।

বিশ্বনন্দিত নাট্যকার ও নোবেলজয়ী সাহিত্যিক স্যামুয়েল বেকেটের বিখ্যাত অ্যাবসার্ড নাটক ‘হ্যাপি ডেজ’-এর বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী।

নাটকটির কেন্দ্রীয় চরিত্র উইনি। নিঃসঙ্গতা, স্মৃতি, আকাঙ্ক্ষা ও ভালোবাসার বুননে গড়ে ওঠা তার জীবনকে ঘিরেই আবর্তিত হয় পুরো নাটক। স্বামীকে উদ্দেশ করে অনর্গল কথা বলতে থাকে উইনি। কখনো অভিযোগ, কখনো নস্টালজিয়া, কখনো আবার গভীর প্রেমের আকুতি—সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য নাট্যজগৎ।

মূল নাটকে উইলি চরিত্রটি স্বল্প উপস্থিত থাকলেও এই প্রযোজনায় তাঁকে সম্পূর্ণ অনুপস্থিত রাখা হয়েছে। তবে উইনির কথোপকথন, স্মৃতি ও অনুভূতির মধ্য দিয়ে চরিত্রটি পুরো নাটকজুড়েই উপস্থিত থাকে। সে জীবিত নাকি মৃত, সেই প্রশ্নেরও কোনো নিশ্চিত উত্তর মেলে না। তবু উইনি এক সুখময় দিনের স্বপ্ন বুনে চলে অবিরাম।

প্রযোজনা কর্তৃপক্ষের ভাষ্য, ‘হ্যাপি ডেজ’ মূলত মানুষের আনন্দময় জীবনের চিরন্তন কিন্তু প্রায়শই অপূর্ণ থেকে যাওয়া আকাঙ্ক্ষার প্রতীকী উপস্থাপন।

ঘণ্টাব্যাপী এ নাটকের আলোক পরিকল্পনায় রয়েছেন আসলাম অরণ্য। মঞ্চসজ্জা করেছেন শাহনাজ জাহান ও আরিফ শাকিল। সংগীত নিয়ন্ত্রণে আছেন হুমায়ুন আজম রেওয়াজ। ফরাসি দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ২০১৯ সালে প্রথম মঞ্চে আসে প্রযোজনাটি। এরপর দেশে ও দেশের বাইরে নাটকটির অসংখ্য প্রদর্শনী হয়েছে।

বিনোদন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি প্রদর্শনী মঞ্চনাটক নাটক

আপনার মতামত লিখুন

একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দুই দিনে চারটি প্রদর্শনী নিয়ে আসছে নাটকের দল ‘হৃৎমঞ্চ’। একক অভিনয়ের নাটক ‘হ্যাপি ডেজ’ এর চারটি প্রদর্শনী হবে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর। নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা এবং একক অভিনয়শিল্পী হলেন জ্যোতি সিনহা।

অভিনেত্রী জ্যোতি সিনহা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রতিদিন দুটি করে মোট চারটি প্রদর্শনী হবে। টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০,৩০০ ও ৫০০ টাকা। আর শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য মাত্র ১০০ টাকা।

বিশ্বনন্দিত নাট্যকার ও নোবেলজয়ী সাহিত্যিক স্যামুয়েল বেকেটের বিখ্যাত অ্যাবসার্ড নাটক ‘হ্যাপি ডেজ’-এর বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী।

নাটকটির কেন্দ্রীয় চরিত্র উইনি। নিঃসঙ্গতা, স্মৃতি, আকাঙ্ক্ষা ও ভালোবাসার বুননে গড়ে ওঠা তার জীবনকে ঘিরেই আবর্তিত হয় পুরো নাটক। স্বামীকে উদ্দেশ করে অনর্গল কথা বলতে থাকে উইনি। কখনো অভিযোগ, কখনো নস্টালজিয়া, কখনো আবার গভীর প্রেমের আকুতি—সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য নাট্যজগৎ।

মূল নাটকে উইলি চরিত্রটি স্বল্প উপস্থিত থাকলেও এই প্রযোজনায় তাঁকে সম্পূর্ণ অনুপস্থিত রাখা হয়েছে। তবে উইনির কথোপকথন, স্মৃতি ও অনুভূতির মধ্য দিয়ে চরিত্রটি পুরো নাটকজুড়েই উপস্থিত থাকে। সে জীবিত নাকি মৃত, সেই প্রশ্নেরও কোনো নিশ্চিত উত্তর মেলে না। তবু উইনি এক সুখময় দিনের স্বপ্ন বুনে চলে অবিরাম।

প্রযোজনা কর্তৃপক্ষের ভাষ্য, ‘হ্যাপি ডেজ’ মূলত মানুষের আনন্দময় জীবনের চিরন্তন কিন্তু প্রায়শই অপূর্ণ থেকে যাওয়া আকাঙ্ক্ষার প্রতীকী উপস্থাপন।

ঘণ্টাব্যাপী এ নাটকের আলোক পরিকল্পনায় রয়েছেন আসলাম অরণ্য। মঞ্চসজ্জা করেছেন শাহনাজ জাহান ও আরিফ শাকিল। সংগীত নিয়ন্ত্রণে আছেন হুমায়ুন আজম রেওয়াজ। ফরাসি দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ২০১৯ সালে প্রথম মঞ্চে আসে প্রযোজনাটি। এরপর দেশে ও দেশের বাইরে নাটকটির অসংখ্য প্রদর্শনী হয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস