জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

একনেকের সভা শুরু, ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনের অপেক্ষায়

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
একনেকের সভা শুরু, ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনের অপেক্ষায়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু।

জনতার প্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।

সভায় নতুন ও চলমান মিলিয়ে মোট ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া প্রকল্প ঋণ ও অনুদান থেকে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

এটি ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম একনেক সভা এবং বর্তমান সরকারের দশম একনেক সভা।

বৈঠকে নতুন প্রকল্প অনুমোদনের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের ব্যয় বাড়ানো এবং বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, অর্থায়ন, বাস্তবায়নকাল ও সম্ভাব্য ব্যয়সহ বিভিন্ন দিক পর্যালোচনা করে একনেক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তারেক রহমান সভা একনেক একনেক সভা তারেক রহমান

আপনার মতামত লিখুন

একনেকের সভা শুরু, ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনের অপেক্ষায়
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

একনেকের সভা শুরু, ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনের অপেক্ষায়

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

জনতার প্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।

সভায় নতুন ও চলমান মিলিয়ে মোট ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া প্রকল্প ঋণ ও অনুদান থেকে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

এটি ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম একনেক সভা এবং বর্তমান সরকারের দশম একনেক সভা।

বৈঠকে নতুন প্রকল্প অনুমোদনের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের ব্যয় বাড়ানো এবং বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, অর্থায়ন, বাস্তবায়নকাল ও সম্ভাব্য ব্যয়সহ বিভিন্ন দিক পর্যালোচনা করে একনেক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস