জনতার প্রেস

মূল পাতা

বিনোদন

ওটিটিতে আসছে ‘বাড়ির নাম শাহানা’

মুক্তা আক্তার
মুক্তা আক্তার
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ওটিটিতে আসছে ‘বাড়ির নাম শাহানা’
‘বাড়ির নাম শাহানা’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

একজন নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে লিসা গাজী বানিয়েছেন ‘বাড়ির নাম শাহানা’। নানা উৎসব আর প্রেক্ষাগৃহে ঘুরে এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১০ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে বাড়ির নাম শাহানা।

বিবাহবিচ্ছেদ হওয়া দীপা নামের এক নারীকে ঘিরে সিনেমার গল্প। কোনোভাবেই সে চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল পরিবারে বড় হলেও সমাজের কূপমণ্ডূকতা অস্বীকার করে নিজের মতো করে বাঁচতে চায় দীপা। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ।

গত কয়েক বছরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। প্রদর্শিত হয়েছে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে। বিভিন্ন দেশের উৎসবে প্রদর্শনের পর গত বছর ১৯ সেপ্টেম্বর দেশের হলে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির এক বছর পর এবার ওটিটিতে আসছে বাড়ির নাম শাহানা।

সিনেমা বিনোদন চলচ্চিত্র উৎসব ওটিটি বাংলা চলচ্চিত্র

আপনার মতামত লিখুন

ওটিটিতে আসছে ‘বাড়ির নাম শাহানা’
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ওটিটিতে আসছে ‘বাড়ির নাম শাহানা’

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

একজন নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে লিসা গাজী বানিয়েছেন ‘বাড়ির নাম শাহানা’। নানা উৎসব আর প্রেক্ষাগৃহে ঘুরে এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১০ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে বাড়ির নাম শাহানা।

বিবাহবিচ্ছেদ হওয়া দীপা নামের এক নারীকে ঘিরে সিনেমার গল্প। কোনোভাবেই সে চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল পরিবারে বড় হলেও সমাজের কূপমণ্ডূকতা অস্বীকার করে নিজের মতো করে বাঁচতে চায় দীপা। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ।

গত কয়েক বছরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। প্রদর্শিত হয়েছে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে। বিভিন্ন দেশের উৎসবে প্রদর্শনের পর গত বছর ১৯ সেপ্টেম্বর দেশের হলে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির এক বছর পর এবার ওটিটিতে আসছে বাড়ির নাম শাহানা।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস