জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

রংপুরে তরুণদের সংলাপে বিএনপির বিরুদ্ধে সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসা ও দলীয়করণের অভিযোগ এমপি বেলালের

‘বিএনপি এখন সংস্কার নয়, সংশোধন চায়’: এমপি বেলাল

সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছে সরকার, সর্বত্র দলীয়করণ চলছে’

বিএনপি নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের পর সংস্কারের পরিবর্তে সংশোধনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল। তাঁর অভিযোগ, সরকার এখন আর কাঙ্ক্ষিত সংস্কারে আগ্রহী নয়; বরং বিভিন্ন ক্ষেত্রে সংশোধনের মাধ্যমে এগোচ্ছে। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এ সংলাপের আয়োজন করে।

মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘সরকার এখন আর সংস্কার চাচ্ছে না। বিএনপি এখন সংশোধন চায়, সংস্কার চায় না।’ তাঁর দাবি, বর্তমান প্রধানমন্ত্রীও নির্বাচনের আগে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বিএনপি।

তিনি আরও অভিযোগ করেন, ‘সব জায়গায় দলীয়করণ সিস্টেমে দেশ চালাচ্ছে বিএনপি।’

‘তরুণদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি’

বেলাল বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ জুলাইয়ের আন্দোলনে নিহতদের পাশাপাশি দেশের তরুণদের সঙ্গেও বিএনপি প্রতারণা করেছে। তাঁর ভাষ্য, বিএনপির বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য নেই।

তিনি বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে এখন বিএনপি যা করছে, তার জবাব একদিন পেতে হবে।’

সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার কোনো রাজনৈতিক দল বা বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশের স্বার্থেই হওয়া উচিত।

১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল নিয়ে প্রশ্ন

মাহবুবুর রহমান বেলালের দাবি, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯১টি বিল আকারে সংসদে উত্থাপনের মাধ্যমে বিএনপি এক ধরনের প্রতারণা করেছে।

তিনি বলেন, ‘জাতির সঙ্গে করা এই চরম বিশ্বাসঘাতকতার ফল তাদের ভোগ করতে হবে।’

বিএনপির দলীয়করণের সমালোচনা করে বেলাল আরও বলেন, দলীয়করণের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে। তাঁর মতে, এ ধরনের পরিস্থিতি দেশের জন্য ‘অশনি-সংকেত’।

সংলাপে তরুণদের অংশগ্রহণ ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

মাহবুবুর রহমান বেলাল রংপুর-৩, সংবিধান সংস্কার, বিএনপি, রাষ্ট্র সংস্কার

আপনার মতামত লিখুন

‘বিএনপি এখন সংস্কার নয়, সংশোধন চায়’: এমপি বেলাল
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

‘বিএনপি এখন সংস্কার নয়, সংশোধন চায়’: এমপি বেলাল

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছে সরকার, সর্বত্র দলীয়করণ চলছে’

বিএনপি নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের পর সংস্কারের পরিবর্তে সংশোধনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল। তাঁর অভিযোগ, সরকার এখন আর কাঙ্ক্ষিত সংস্কারে আগ্রহী নয়; বরং বিভিন্ন ক্ষেত্রে সংশোধনের মাধ্যমে এগোচ্ছে। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এ সংলাপের আয়োজন করে।

মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘সরকার এখন আর সংস্কার চাচ্ছে না। বিএনপি এখন সংশোধন চায়, সংস্কার চায় না।’ তাঁর দাবি, বর্তমান প্রধানমন্ত্রীও নির্বাচনের আগে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বিএনপি।

তিনি আরও অভিযোগ করেন, ‘সব জায়গায় দলীয়করণ সিস্টেমে দেশ চালাচ্ছে বিএনপি।’

‘তরুণদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি’

বেলাল বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ জুলাইয়ের আন্দোলনে নিহতদের পাশাপাশি দেশের তরুণদের সঙ্গেও বিএনপি প্রতারণা করেছে। তাঁর ভাষ্য, বিএনপির বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য নেই।

তিনি বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে এখন বিএনপি যা করছে, তার জবাব একদিন পেতে হবে।’

সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার কোনো রাজনৈতিক দল বা বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশের স্বার্থেই হওয়া উচিত।

১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল নিয়ে প্রশ্ন

মাহবুবুর রহমান বেলালের দাবি, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯১টি বিল আকারে সংসদে উত্থাপনের মাধ্যমে বিএনপি এক ধরনের প্রতারণা করেছে।

তিনি বলেন, ‘জাতির সঙ্গে করা এই চরম বিশ্বাসঘাতকতার ফল তাদের ভোগ করতে হবে।’

বিএনপির দলীয়করণের সমালোচনা করে বেলাল আরও বলেন, দলীয়করণের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে। তাঁর মতে, এ ধরনের পরিস্থিতি দেশের জন্য ‘অশনি-সংকেত’।

সংলাপে তরুণদের অংশগ্রহণ ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস