জনতার প্রেস

মূল পাতা

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত বক্তব্য ছিল ‘বিচার জনগণই করবে’; ভাইরাল ফটোকার্ডে ভিন্ন প্রেক্ষাপটের ছবি ও বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে

‘বিএনপিকে চাঁদাবাজ বললে আইনি ব্যবস্থা’—স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নামে ছড়ানো ভুয়া ফটোকার্ড।

‘বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফটোকার্ডকে ভুয়া ও বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করেছে জনতার প্রেসের অনুসন্ধান।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি শেয়ার করার পর এটি দ্রুত ছড়িয়ে পড়ে। ফটোকার্ডটি শেয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এতে বিপুলসংখ্যক প্রতিক্রিয়া ও শেয়ার দেখা যায়।

জনতার প্রেসের অনুসন্ধান

ছড়িয়ে পড়া ফটোকার্ডে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পাশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফকির মাহবুব আনামকে দেখা যায়। ছবিটির পেছনে বিভিন্ন গণমাধ্যমের বুমও রয়েছে। এতে ধারণা করা যায়, কোনো সংবাদ সম্মেলন বা গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় ছবিটি তোলা হয়েছিল।

তবে ফটোকার্ডটিতে ছবিটি কবে তোলা হয়েছে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কখন আলোচিত বক্তব্য দিয়েছেন—তার কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানে দেখা যায়, একই ছবি ব্যবহার করে গত ২৮ সেপ্টেম্বর ‘Politicsbd24.com’ ও ‘দৈনিক মানবকণ্ঠ’-এর ফেসবুক পেজে পৃথক ফটোকার্ড প্রকাশিত হয়েছিল। সেসব ফটোকার্ডের শিরোনাম ছিল—‘সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী’।

অর্থাৎ, ছবিটি একই হলেও আলোচিত ফটোকার্ডে ভিন্ন একটি বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে।

ছবিটির প্রকৃত প্রেক্ষাপট কী?

২৮ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোতে দেখা যায়, ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নিয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের ক্ষেত্রে আইনের অপপ্রয়োগ না করার বিষয়ে কথা বলেছিলেন।

সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাবের কথাও তিনি জানিয়েছিলেন। খসড়াটি নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার কথাও বলা হয়েছিল।

অতএব, ভাইরাল ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির সঙ্গে ‘বিএনপিকে চাঁদাবাজ বললে আইনগত ব্যবস্থা’ সংক্রান্ত বক্তব্যের সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

চাঁদাবাজি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত বক্তব্য কী ছিল?

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিকে ‘চাঁদাবাজ’ বলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে।’ এ ধরনের বক্তব্যেরও তিনি নিন্দা জানান।

অর্থাৎ, তাঁর প্রকাশ্য বক্তব্যে ‘বিএনপিকে চাঁদাবাজ বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’—এমন কোনো কথা পাওয়া যায়নি।

আরও একটি ফটোকার্ডের সন্ধান

অনুসন্ধানে ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে ১ অক্টোবর প্রকাশিত একই ধরনের ফটোকার্ড পাওয়া যায়। সেখানে আলোচিত ফটোকার্ডের সঙ্গে হুবহু মিলে যায় এমন ছবি ব্যবহার করা হয়েছে।

পেজটির বায়োতে বলা হয়েছে, সেখানে ভাইরাল ও আলোচিত বিষয়গুলো বিনোদনধর্মী সংবাদ হিসেবে প্রকাশ করা হয়। পেজটিতে বিভিন্ন রাজনৈতিক ও পরিচিত ব্যক্তির নামে কথিত উক্তিসংবলিত ফটোকার্ডও পাওয়া গেছে।

সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’—এমন বক্তব্য দিয়েছেন বলে যে ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ভুয়া ও বিভ্রান্তিকর।

জনতার প্রেসের অনুসন্ধানে দেখা গেছে, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি ২৮ সেপ্টেম্বরের একটি ভিন্ন সংবাদ ও বক্তব্যের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত বক্তব্য ছিল—এ ধরনের বক্তব্যের ‘বিচার জনগণই করবে’।

সুতরাং, ভিন্ন প্রেক্ষাপটের ছবি ও বক্তব্যকে একত্র করে আলোচিত দাবিটি তৈরি করা হয়েছে।

Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভাইরাল ফটোকার্ড, ফেক ফটোকার্ড, ভুয়া তথ্য, বিএনপি চাঁদাবাজ,

আপনার মতামত লিখুন

‘বিএনপিকে চাঁদাবাজ বললে আইনি ব্যবস্থা’—স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

‘বিএনপিকে চাঁদাবাজ বললে আইনি ব্যবস্থা’—স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

‘বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফটোকার্ডকে ভুয়া ও বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করেছে জনতার প্রেসের অনুসন্ধান।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি শেয়ার করার পর এটি দ্রুত ছড়িয়ে পড়ে। ফটোকার্ডটি শেয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এতে বিপুলসংখ্যক প্রতিক্রিয়া ও শেয়ার দেখা যায়।

জনতার প্রেসের অনুসন্ধান

ছড়িয়ে পড়া ফটোকার্ডে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পাশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফকির মাহবুব আনামকে দেখা যায়। ছবিটির পেছনে বিভিন্ন গণমাধ্যমের বুমও রয়েছে। এতে ধারণা করা যায়, কোনো সংবাদ সম্মেলন বা গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় ছবিটি তোলা হয়েছিল।

তবে ফটোকার্ডটিতে ছবিটি কবে তোলা হয়েছে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কখন আলোচিত বক্তব্য দিয়েছেন—তার কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানে দেখা যায়, একই ছবি ব্যবহার করে গত ২৮ সেপ্টেম্বর ‘Politicsbd24.com’ ও ‘দৈনিক মানবকণ্ঠ’-এর ফেসবুক পেজে পৃথক ফটোকার্ড প্রকাশিত হয়েছিল। সেসব ফটোকার্ডের শিরোনাম ছিল—‘সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী’।

অর্থাৎ, ছবিটি একই হলেও আলোচিত ফটোকার্ডে ভিন্ন একটি বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে।

ছবিটির প্রকৃত প্রেক্ষাপট কী?

২৮ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোতে দেখা যায়, ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নিয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের ক্ষেত্রে আইনের অপপ্রয়োগ না করার বিষয়ে কথা বলেছিলেন।

সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাবের কথাও তিনি জানিয়েছিলেন। খসড়াটি নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার কথাও বলা হয়েছিল।

অতএব, ভাইরাল ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির সঙ্গে ‘বিএনপিকে চাঁদাবাজ বললে আইনগত ব্যবস্থা’ সংক্রান্ত বক্তব্যের সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

চাঁদাবাজি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত বক্তব্য কী ছিল?

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিকে ‘চাঁদাবাজ’ বলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে।’ এ ধরনের বক্তব্যেরও তিনি নিন্দা জানান।

অর্থাৎ, তাঁর প্রকাশ্য বক্তব্যে ‘বিএনপিকে চাঁদাবাজ বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’—এমন কোনো কথা পাওয়া যায়নি।

আরও একটি ফটোকার্ডের সন্ধান

অনুসন্ধানে ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে ১ অক্টোবর প্রকাশিত একই ধরনের ফটোকার্ড পাওয়া যায়। সেখানে আলোচিত ফটোকার্ডের সঙ্গে হুবহু মিলে যায় এমন ছবি ব্যবহার করা হয়েছে।

পেজটির বায়োতে বলা হয়েছে, সেখানে ভাইরাল ও আলোচিত বিষয়গুলো বিনোদনধর্মী সংবাদ হিসেবে প্রকাশ করা হয়। পেজটিতে বিভিন্ন রাজনৈতিক ও পরিচিত ব্যক্তির নামে কথিত উক্তিসংবলিত ফটোকার্ডও পাওয়া গেছে।

সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’—এমন বক্তব্য দিয়েছেন বলে যে ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ভুয়া ও বিভ্রান্তিকর।

জনতার প্রেসের অনুসন্ধানে দেখা গেছে, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি ২৮ সেপ্টেম্বরের একটি ভিন্ন সংবাদ ও বক্তব্যের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত বক্তব্য ছিল—এ ধরনের বক্তব্যের ‘বিচার জনগণই করবে’।

সুতরাং, ভিন্ন প্রেক্ষাপটের ছবি ও বক্তব্যকে একত্র করে আলোচিত দাবিটি তৈরি করা হয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস