জনতার প্রেস

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

জনতার প্রেস | ঢাকারাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে।তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।  জনতার প্রেস | জনগনের কন্ঠ, জনতার সংবাদ।  

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট