জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু
ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি- জনতার প্রেস

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— মৃত মকছেদ আলীর স্ত্রী রুপেজা বেগম (৬৫) এবং নূর ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জামালপুর-বকশীগঞ্জ সড়কের ঠাকুরপাড়া এলাকায় নিজেদের বাড়ির সামনে বসে কথা বলছিলেন বউ ও শাশুড়ি। এ সময় জামালপুর থেকে আসা রৌমারীগামী শান্তি পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন বাসটি ও এর হেলপারকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বকশীগঞ্জ হাইওয়ে থানার এসআই আবদুল লতিফ জানান, আটক হেলপারকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সড়ক দুর্ঘটনা নিহত

আপনার মতামত লিখুন

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু
0:00 0:00
1.0x
জনতার প্রেস

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— মৃত মকছেদ আলীর স্ত্রী রুপেজা বেগম (৬৫) এবং নূর ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জামালপুর-বকশীগঞ্জ সড়কের ঠাকুরপাড়া এলাকায় নিজেদের বাড়ির সামনে বসে কথা বলছিলেন বউ ও শাশুড়ি। এ সময় জামালপুর থেকে আসা রৌমারীগামী শান্তি পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন বাসটি ও এর হেলপারকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বকশীগঞ্জ হাইওয়ে থানার এসআই আবদুল লতিফ জানান, আটক হেলপারকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস