জনতার প্রেস ডেস্ক:
দেশে অপরাধ সংঘটিত হলেও বর্তমানে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি নেই এবং অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় দেশের পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে অপরাধ ঘটছে। অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় কিছু অপরাধ বেড়েছে, আবার কিছু অপরাধ কমেছেও। তথ্য-উপাত্তও সেটিই বলছে। তবে দেশে বর্তমানে কোনো নৈরাজ্য নেই। তুলনামূলকভাবে অন্তর্বর্তী সময়ের চেয়ে এখন পরিস্থিতি অনেক ভালো।
তিনি বলেন, ‘তুলনামূলকভাবে সরকার খুব খারাপ করছে—এটা মনে করি না।’
৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি
জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এ কারণে ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলমান রয়েছে।
এলপিজি সংকট নিয়ে সরকারের অবস্থান
দেশের বাজারে এলপিজি গ্যাসের সংকট নেই বলে আমদানিকারক ও অপারেটররা সরকারকে জানিয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুত না করে, সে বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আহ্বান জানিয়েছেন। কেউ মজুতদারি করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেবে বাংলাদেশ।
তার ভাষ্য, এ সমঝোতার মূল উদ্দেশ্য হলো পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি করা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, এ চুক্তির ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না। বাংলাদেশের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত হবে।
প্রয়োজন হলে যৌথ বাহিনী নিয়ে সিদ্ধান্ত
যৌথ বাহিনী বা বিশেষ অভিযান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পুলিশ তাদের কার্যক্রম বাড়াচ্ছে। রাষ্ট্র বা জনগণের প্রয়োজনে আইনি কাঠামোর মধ্যে থেকে সরকার যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে।
তিনি বলেন, যৌথ বাহিনী তাদের কাজ দক্ষতার সঙ্গে করে যাচ্ছে।
বিএনপিকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করার চেষ্টা নিয়ে মন্তব্য
বিএনপির সঙ্গে চাঁদাবাজির ‘ট্যাগিং’ করার চেষ্টা রয়েছে বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, ‘এটা রাজনীতি।’ তবে বর্তমান সরকারের সময়ে, সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে বা দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করছে না—এমন দাবি তিনি করছেন না বলেও স্পষ্ট করেন।
তার মতে, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই একটি ‘ব্র্যান্ডিং ন্যারেটিভ’ তৈরির চেষ্টা রয়েছে এবং এটিও রাজনীতির অংশ।
শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ তাকে ফেরত চায়। ভারতের তাকে হস্তান্তর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র মূলত বিষয়টিকে দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক ইস্যু হিসেবে বোঝাতে চেয়েছে বলেও জানান তিনি।
বিমান কেনার সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব
বাংলাদেশ কোনো দেশের চাপ বা শর্তে সিদ্ধান্ত নেবে না উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এয়ারবাস বা বোয়িং—যে বিমানই কিনুক, তা দেশের প্রয়োজন বিবেচনা করেই কিনবে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন