জনতার প্রেস

মূল পাতা

স্বাস্থ্য ও চিকিৎসা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় |সংগৃহীত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থোপেডিক সার্জারি সেবায় আধুনিক প্রযুক্তি সংযোজনের অংশ হিসেবে অত্যাধুনিক ‘সি-আর্ম’ ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১০ম তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন এই চিকিৎসা প্রযুক্তির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী।

সি-আর্ম মেশিন চালুর ফলে অর্থোপেডিক সার্জারিতে অপারেশন চলাকালীন রোগীর হাড়ের রিয়েল-টাইম বা লাইভ এক্স-রে ইমেজ সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে জটিল হাড়ের অস্ত্রোপচার আরো নিরাপদ, নিখুঁত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

উদ্বোধনকালে ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সবসময় রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অত্যাধুনিক এই সি-আর্ম মেশিন অর্থোপেডিক সার্জনদের কর্মদক্ষতা আরো বাড়াবে।

তিনি বলেন, জটিল হাড়ের ফ্র্যাকচার নিয়ে আসা রোগীরা এখন দেশেই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের আধুনিক সার্জারি সেবা পাবেন। আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা আরো উন্নত ও জনবান্ধব করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিএমইউর প্রক্টর ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা: শেখ ফরহাদ বলেন, সি-আর্ম প্রযুক্তির মাধ্যমে অস্ত্রোপচারের সময় ভাঙা হাড়ের অবস্থান ও সার্জারির অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে ফ্র্যাকচার চিকিৎসায় ব্যবহৃত স্ক্রু, প্লেট, রড, ইমপ্ল্যান্ট ও কে-ওয়্যার সঠিক অবস্থানে স্থাপন করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাবে।

তিনি বলেন, এই প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো মিনিমালি ইনভেসিভ সার্জারি বা ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচারের সুযোগ। ফলে, অনেক ক্ষেত্রে বড় ধরনের কাটাছেঁড়ার পরিবর্তে ছোট ছিদ্রের মাধ্যমে জটিল ফ্র্যাকচারের চিকিৎসা করা সম্ভব হবে। লাইভ ইমেজিং সুবিধার কারণে সার্জনরা দ্রুত ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। এতে অস্ত্রোপচারের সময় কমার পাশাপাশি অপ্রয়োজনীয় কাটাছেঁড়া ও টিস্যু ক্ষতি কমানো সম্ভব হবে। একইসাথে রক্তক্ষরণ ও সংক্রমণের ঝুঁকি কমবে এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়বে।

অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: আনোয়ারুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের ডিজিটাল সি-আর্ম প্রযুক্তিতে তুলনামূলকভাবে কম রেডিয়েশন ডোজ ব্যবহারের সুবিধা রয়েছে। ফলে, রোগীর পাশাপাশি অপারেশন থিয়েটারে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্যও এটি তুলনামূলকভাবে নিরাপদ।

অনুষ্ঠানে ভিসির একান্ত সচিব-১ অধ্যাপক ডা: মো: জাহাঙ্গীর হোসেনসহ অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, নার্স এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বাসস

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস