জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

ব্রাহ্মণপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় গবেষণা ও উচ্চশিক্ষা সম্পাদক ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী এবং উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম। এ ছাড়া ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনের এ অর্জনকে ভবিষ্যতের পথচলায় কাজে লাগাতে হবে। মেধা ও সুশিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

শিক্ষার্থী ইসলামী ছাত্রশিবির জিপিএ-৫ সংবর্ধনা

আপনার মতামত লিখুন

ব্রাহ্মণপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় গবেষণা ও উচ্চশিক্ষা সম্পাদক ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী এবং উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম। এ ছাড়া ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনের এ অর্জনকে ভবিষ্যতের পথচলায় কাজে লাগাতে হবে। মেধা ও সুশিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস