জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

: সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের ব্যর্থতার কারণেই লংমার্চের প্রয়োজন হয়েছে বলে দাবি; ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে কর্মসূচি

‘না পারলে বলুন, পারছি না’: সরকারের সমালোচনার জবাবে গোলাম পরওয়ার

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘না পারলে বলুন, পারছি না’: সরকারের সমালোচনার জবাবে গোলাম পরওয়ার
বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেস

সাত দফা দাবি বাস্তবায়ন নিয়ে সরকারের সমালোচনার জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার যদি সাত দফা দাবি বাস্তবায়ন করতে না পারে, তাহলে তা স্পষ্টভাবে জানানো উচিত। তাঁর দাবি, দাবিগুলো পূরণে সরকারের ব্যর্থতার কারণেই ১১ দলের ঐক্যের লংমার্চের প্রয়োজন দেখা দিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘না পারলে আপনি বলেন যে আমরা পারছি না, আমাদেরকে মাফ করে দেন। তা–ও তো উনারা বলেন না। একের পর এক কমার পরিবর্তে শুধু বাড়ছে। এ জন্য এই লংমার্চ অত্যন্ত সময়োপযোগী এবং যুক্তিসংগত।’

তিনি আরও বলেন, সরকার লংমার্চের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেও সাত দফা দাবির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা উচিত।

৩১ অক্টোবর লংমার্চ

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবারের প্রস্তুতি সভা ও ব্রিফিংয়ে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন গোলাম পরওয়ার।

তিনি জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। এরপর পদ্মা সেতু ও মাওয়া সড়ক হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, ফকিরহাট ও খুলনা হয়ে রূপসা ব্রিজ পার হয়ে যশোর ও ঝিনাইদহের পথ ধরে কুষ্টিয়ায় যাবে কর্মসূচির গাড়িবহর। কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যেসব স্থানে হবে পথসভা

গোলাম পরওয়ার জানান, লংমার্চের পথে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পদ্মা সেতু পার হওয়ার পর শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁটাখালী চার রাস্তার মোড়, খুলনা মহানগরীর শিববাড়ি মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের চাঁচড়া মোড় এবং ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা করার পরিকল্পনা রয়েছে।

‘উসকানিতে পা দেবেন না’

লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার। তিনি বলেন, সর্বোচ্চ ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কয়েকটি ঘটনায় ১১ দলের নিন্দা

১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে তাঁর অবিলম্বে মুক্তি দাবি করা হয়েছে বলে জানান গোলাম পরওয়ার।

এ ছাড়া কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনাতেও সভায় নিন্দা জানানো হয়। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ১১ দলের নেতারা।

এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রস্তুতি সভায় যারা ছিলেন

১১ দলের লিয়াজোঁ কমিটির সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল্লাহ আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মুসা বিন ইযহার এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হকসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাম পরওয়ার ১১ দলীয় ঐক্য | লংমার্চ | ৩১ অক্টোবর লংমার্চ |

আপনার মতামত লিখুন

‘না পারলে বলুন, পারছি না’: সরকারের সমালোচনার জবাবে গোলাম পরওয়ার
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

‘না পারলে বলুন, পারছি না’: সরকারের সমালোচনার জবাবে গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেস

সাত দফা দাবি বাস্তবায়ন নিয়ে সরকারের সমালোচনার জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার যদি সাত দফা দাবি বাস্তবায়ন করতে না পারে, তাহলে তা স্পষ্টভাবে জানানো উচিত। তাঁর দাবি, দাবিগুলো পূরণে সরকারের ব্যর্থতার কারণেই ১১ দলের ঐক্যের লংমার্চের প্রয়োজন দেখা দিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘না পারলে আপনি বলেন যে আমরা পারছি না, আমাদেরকে মাফ করে দেন। তা–ও তো উনারা বলেন না। একের পর এক কমার পরিবর্তে শুধু বাড়ছে। এ জন্য এই লংমার্চ অত্যন্ত সময়োপযোগী এবং যুক্তিসংগত।’

তিনি আরও বলেন, সরকার লংমার্চের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেও সাত দফা দাবির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা উচিত।

৩১ অক্টোবর লংমার্চ

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবারের প্রস্তুতি সভা ও ব্রিফিংয়ে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন গোলাম পরওয়ার।

তিনি জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। এরপর পদ্মা সেতু ও মাওয়া সড়ক হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, ফকিরহাট ও খুলনা হয়ে রূপসা ব্রিজ পার হয়ে যশোর ও ঝিনাইদহের পথ ধরে কুষ্টিয়ায় যাবে কর্মসূচির গাড়িবহর। কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যেসব স্থানে হবে পথসভা

গোলাম পরওয়ার জানান, লংমার্চের পথে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পদ্মা সেতু পার হওয়ার পর শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁটাখালী চার রাস্তার মোড়, খুলনা মহানগরীর শিববাড়ি মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের চাঁচড়া মোড় এবং ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা করার পরিকল্পনা রয়েছে।

‘উসকানিতে পা দেবেন না’

লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার। তিনি বলেন, সর্বোচ্চ ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কয়েকটি ঘটনায় ১১ দলের নিন্দা

১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে তাঁর অবিলম্বে মুক্তি দাবি করা হয়েছে বলে জানান গোলাম পরওয়ার।

এ ছাড়া কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনাতেও সভায় নিন্দা জানানো হয়। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ১১ দলের নেতারা।

এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রস্তুতি সভায় যারা ছিলেন

১১ দলের লিয়াজোঁ কমিটির সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল্লাহ আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মুসা বিন ইযহার এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হকসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস