জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

লক্ষ্মীপুরে সড়কে রাখা বাসে অগ্নিকাণ্ড

লক্ষ্মীপুরে সড়কে রাখা বাসে অগ্নিকাণ্ড
পুড়ে যাওয়া বাস

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়েছে। আগুনে পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। তিনি জানান, বুধবার রাতে চালক মমিন হোসেন ঘটনাস্থলে বাসটি পার্কিং করে চলে যান। বাসের হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতে বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ আদায় করতে তিনি পাশের মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে বাসের আগুন ছড়িয়ে পাশের রাজু অটো নামের দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা পুড়ে যায়। দোকানমালিক ইউছুফ আলী বাবু বলেন, ‘বাসটি এখানে রাখতে নিষেধ করা হয়েছিল। কিন্তু চালক তা শোনেননি।’

রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আগুন লাগার ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিস লক্ষ্মীপুর বাসে আগুন

আপনার মতামত লিখুন

লক্ষ্মীপুরে সড়কে রাখা বাসে অগ্নিকাণ্ড
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


লক্ষ্মীপুরে সড়কে রাখা বাসে অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়েছে। আগুনে পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। তিনি জানান, বুধবার রাতে চালক মমিন হোসেন ঘটনাস্থলে বাসটি পার্কিং করে চলে যান। বাসের হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতে বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ আদায় করতে তিনি পাশের মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে বাসের আগুন ছড়িয়ে পাশের রাজু অটো নামের দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা পুড়ে যায়। দোকানমালিক ইউছুফ আলী বাবু বলেন, ‘বাসটি এখানে রাখতে নিষেধ করা হয়েছিল। কিন্তু চালক তা শোনেননি।’

রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আগুন লাগার ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস