জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদক
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় কর্মসূচির ঘোষণা দেন দলটির নেতা হাসনাত আবদুল্লাহ।
ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা এবং আইনের শাসনের অভাবসহ নানা সংকট তৈরি হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।
তিনি এসব পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যে তাঁদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
শাহবাগের এ প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন