ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই বর্তমান বিএনপি সরকার হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, গত সাত মাসে বিএনপি সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে। নব্য ফ্যাসিবাদেরও পতন হবে বলেও বিএনপি সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
শফিকুর রহমান বলেন, ‘আমরা এতদিন সরকারকে সহযোগিতা করব বলেছিলাম। আজ থেকে ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব। এই সরকার আমাদের সহযোগিতা নিতে ব্যর্থ। বিরোধী দলের সহযোগিতা নেওয়ার তাদের কোনো যোগ্যতা নেই।’
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপিও তাদের মতো একটি রাজনৈতিক দল ছিল। এরপর দলটি রাতারাতি নিজেদের অতীত ভুলে গেছে। গণভোটের সময় নিয়েও বিএনপির সঙ্গে তাদের মতপার্থক্য ছিল বলে জানান তিনি। তার ভাষ্য, গণভোট আগে হলে তা অনিশ্চয়তায় পড়ত না। কিন্তু বিএনপি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নেয়।
সরকারি দলের সংসদ সদস্যদের বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরোনো রাজনীতির অবসান এবং নতুন রাজনীতির সূচনা হবে বলে মানুষ আশা করেছিল। কিন্তু দেশকে আবারও আগের ধারায় ফিরিয়ে নেওয়া হচ্ছে।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, তাদের নানা ধরনের লোভ-লালসা দেখানো হলেও তারা সেসব প্রত্যাখ্যান করেছেন। বিরোধী দল হিমালয় পর্বতের মতো অটল থেকে লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।
শফিকুর রহমান বলেন, ‘নব্য ফ্যাসিবাদেরও পতন হবে ইনশাআল্লাহ।’ তবে সেই পতনের জন্য বিরোধী দলকে সক্রিয় থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, তারা সরকারের পতন চাননি, বরং সরকারের সফলতা চেয়েছিলেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন