জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

চট্টগ্রামে সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চট্টগ্রামে সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় চুরি যাওয়া দুই মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর সেনবাগের মহরম আলী (৫০) ও চট্টগ্রামের মীরসরাইয়ের মো. ইব্রাহিম (৩৮)। বুধবার সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানাধীন ৩ নম্বর পাহাড়তলী রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পাহাড়তলী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মহরম আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। 

পুলিশের জিজ্ঞাসাবাদে মহরম আলী ইব্রাহিমের নাম প্রকাশ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় মিনহাজের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। মামলায় গ্রেফতার দুজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা মো. রাজীব (২২) স্ত্রী রুবি বেগম ও দুই মাস বয়সী ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে গত তিন-চার মাস ধরে নগরের বিআরটিসি ফলমন্ডী এলাকায় ভাসমানভাবে বসবাস করে আসছিলেন। গত ৩ অক্টোবর ভোর ৪টার দিকে তারা ফুটপাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে রাজীব দেখতে পান, তার দুই মাস বয়সী ছেলে পাশে নেই। 

এ ঘটনায় কোতোয়ালি থানায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/টিএ

গ্রেফতার চট্টগ্রাম সংঘবদ্ধ শিশু চোর চক্র দুই সদস্য

আপনার মতামত লিখুন

চট্টগ্রামে সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় চুরি যাওয়া দুই মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর সেনবাগের মহরম আলী (৫০) ও চট্টগ্রামের মীরসরাইয়ের মো. ইব্রাহিম (৩৮)। বুধবার সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানাধীন ৩ নম্বর পাহাড়তলী রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পাহাড়তলী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মহরম আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। 

পুলিশের জিজ্ঞাসাবাদে মহরম আলী ইব্রাহিমের নাম প্রকাশ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় মিনহাজের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। মামলায় গ্রেফতার দুজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা মো. রাজীব (২২) স্ত্রী রুবি বেগম ও দুই মাস বয়সী ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে গত তিন-চার মাস ধরে নগরের বিআরটিসি ফলমন্ডী এলাকায় ভাসমানভাবে বসবাস করে আসছিলেন। গত ৩ অক্টোবর ভোর ৪টার দিকে তারা ফুটপাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে রাজীব দেখতে পান, তার দুই মাস বয়সী ছেলে পাশে নেই। 

এ ঘটনায় কোতোয়ালি থানায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/টিএ

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস