জনতার প্রেস

মূল পাতা

রাজধানী

মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩২ মিনিটে ফোনের মাধ্যমে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে বাসটির আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টরা পরবর্তী সময়ে তদন্ত করবেন বলে জানা গেছে।

আগুন মহাখালী অন্তর জেলা বাস আগুন

আপনার মতামত লিখুন

মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩২ মিনিটে ফোনের মাধ্যমে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে বাসটির আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টরা পরবর্তী সময়ে তদন্ত করবেন বলে জানা গেছে।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস