জনতার প্রেস

মূল পাতা

রাজধানী

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার
শাহজালাল বিমানবন্দর থেকে উদ্ধার করা সোনার বার । ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। এ ঘটনায় দুই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-০৫৮২) অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

সিআইআইডি সূত্রে জানা যায়, অভিযানে বিমানের দুই কর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম।

আটক দুই কর্মী হলেন এমিরেটস এয়ারলাইন্সের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মিজানুর রহমান।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে আনার এই কৌশলের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে এসব স্বর্ণ আনা হয়েছে এবং এগুলো কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও স্বর্ণ চোরাচালানের পুরো চক্রের বিষয়ে জানতে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জনতার প্রেস | ঢাকা

আপনার মতামত লিখুন

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। এ ঘটনায় দুই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-০৫৮২) অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

সিআইআইডি সূত্রে জানা যায়, অভিযানে বিমানের দুই কর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম।

আটক দুই কর্মী হলেন এমিরেটস এয়ারলাইন্সের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মিজানুর রহমান।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে আনার এই কৌশলের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে এসব স্বর্ণ আনা হয়েছে এবং এগুলো কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও স্বর্ণ চোরাচালানের পুরো চক্রের বিষয়ে জানতে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জনতার প্রেস | ঢাকা

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস