জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

জনস্বার্থে বদলি; ৭ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ, সময়মতো ছাড়পত্র না নিলে ৮ অক্টোবর থেকে স্ট্যান্ড রিলিজ

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ-ইউনিটে বদলি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ-ইউনিটে বদলি
ডিএমপি

জনতার প্রেস ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

কোথায় বদলি হলেন যারা

প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জ অফিসে তাঁর সংযুক্তি বহাল থাকবে।

সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে, এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে এবং মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

অন্যদিকে মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

৭ অক্টোবরের মধ্যে ছাড়পত্র নেওয়ার নির্দেশ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া ১১ নিরস্ত্র পুলিশ পরিদর্শককে আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ না করলে ৮ অক্টোবর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

সূত্র: পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপন

ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ১১ পুলিশ পরিদর্শক বদলি,

আপনার মতামত লিখুন

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ-ইউনিটে বদলি
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ-ইউনিটে বদলি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

জনতার প্রেস ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

কোথায় বদলি হলেন যারা

প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জ অফিসে তাঁর সংযুক্তি বহাল থাকবে।

সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে, এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে এবং মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

অন্যদিকে মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

৭ অক্টোবরের মধ্যে ছাড়পত্র নেওয়ার নির্দেশ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া ১১ নিরস্ত্র পুলিশ পরিদর্শককে আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ না করলে ৮ অক্টোবর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

সূত্র: পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপন

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস