জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: ভিডিও থেকে নেওয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় বিমান থেকে নামার পর লাগেজ পেতে কতক্ষণ সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান তিনি।

মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তাঁরা ইতিবাচক অভিজ্ঞতার কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনতার প্রেস | সংবাদ, সত্যের পক্ষে।

শাহজালাল বিমানবন্দর বাংলাদেশ বিমান

আপনার মতামত লিখুন

শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ মন্ত্রীর
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় বিমান থেকে নামার পর লাগেজ পেতে কতক্ষণ সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান তিনি।

মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তাঁরা ইতিবাচক অভিজ্ঞতার কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনতার প্রেস | সংবাদ, সত্যের পক্ষে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস