জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ, ন্যায্যমূল্যে বিক্রি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ, ন্যায্যমূল্যে বিক্রি
জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ করে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। ছবি: সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা এসব সার সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

গতকাল শনিবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দ করা সারগুলো স্থানীয় কৃষকদের কাছে সর্বমোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অধিক লাভের উদ্দেশ্যে জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার মেসার্স শাহীন ট্রেডার্সের মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের এসব সার অবৈধভাবে পাশের নওগাঁ জেলার ধামইরহাটে পাচারের চেষ্টা করছিলেন।

সার পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের চেষ্টার অভিযোগে পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাতনামা পরিবহনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম ও পাচার ঠেকাতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

জেলার খবর উদ্ধার কৃষক পাচার জব্দ

আপনার মতামত লিখুন

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ, ন্যায্যমূল্যে বিক্রি
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ, ন্যায্যমূল্যে বিক্রি

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা এসব সার সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

গতকাল শনিবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দ করা সারগুলো স্থানীয় কৃষকদের কাছে সর্বমোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অধিক লাভের উদ্দেশ্যে জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার মেসার্স শাহীন ট্রেডার্সের মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের এসব সার অবৈধভাবে পাশের নওগাঁ জেলার ধামইরহাটে পাচারের চেষ্টা করছিলেন।

সার পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের চেষ্টার অভিযোগে পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাতনামা পরিবহনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম ও পাচার ঠেকাতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস