জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

রাজশাহীতে একই পরিবারের দুই গৃহবধূ ১০ দিন ধরে নিখোঁজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে একই পরিবারের দুই গৃহবধূ ১০ দিন ধরে নিখোঁজ
নিখোঁজ গৃহবধূ লামিয়া (১৯) ও মোছা. আশা বিবি (৩০)।

রাজশাহী cÖwZwbwa:

রাজশাহীর বাগমারায় একই বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ১০ দিনেও সন্ধান মেলেনি দুই গৃহবধূর। গত ৮ সেপ্টেম্বর সকালে তারা নিখোঁজ হন। এ ঘটনায় উদ্বেগের মধ্যে থাকা পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ।

নিখোঁজ ওই দুই গৃহবধূ হলেন বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। পারিবারিক সম্পর্কে তারা পরস্পর জা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওই দুই গৃহবধূ একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা আর ঘরে ফিরে আসেননি। তাদের ব্যবহৃত মুঠোফোনগুলো বন্ধ পাওয়ায় কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য সব স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো হদিস পায়নি পরিবার। কোনো উপায় না পেয়ে পরবর্তীতে বাগমারা থানায় জিডি করেন স্বজনেরা।

এদিকে নিখোঁজদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ডায়েরিভুক্ত হওয়ার পর থেকেই নিখোঁজ দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সহায়তার পাশাপাশি মাঠপর্যায়েও জোরদার অনুসন্ধান চালানো হচ্ছে।

সারাদেশ রাজশাহী

আপনার মতামত লিখুন

রাজশাহীতে একই পরিবারের দুই গৃহবধূ ১০ দিন ধরে নিখোঁজ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


রাজশাহীতে একই পরিবারের দুই গৃহবধূ ১০ দিন ধরে নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহী cÖwZwbwa:

রাজশাহীর বাগমারায় একই বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ১০ দিনেও সন্ধান মেলেনি দুই গৃহবধূর। গত ৮ সেপ্টেম্বর সকালে তারা নিখোঁজ হন। এ ঘটনায় উদ্বেগের মধ্যে থাকা পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ।

নিখোঁজ ওই দুই গৃহবধূ হলেন বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। পারিবারিক সম্পর্কে তারা পরস্পর জা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওই দুই গৃহবধূ একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা আর ঘরে ফিরে আসেননি। তাদের ব্যবহৃত মুঠোফোনগুলো বন্ধ পাওয়ায় কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য সব স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো হদিস পায়নি পরিবার। কোনো উপায় না পেয়ে পরবর্তীতে বাগমারা থানায় জিডি করেন স্বজনেরা।

এদিকে নিখোঁজদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ডায়েরিভুক্ত হওয়ার পর থেকেই নিখোঁজ দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সহায়তার পাশাপাশি মাঠপর্যায়েও জোরদার অনুসন্ধান চালানো হচ্ছে।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস