জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার হরমুজ প্রণালিতে সম্ভাব্য সামরিক অংশগ্রহণের প্রতিবাদে বিক্ষোভকারীদের মিছিল। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে জড়িত হওয়ার মতো কোনো সেনা মোতায়েন করবে না তাঁর দেশ। এমনকি যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে অংশ নেওয়ার মতো সামরিক সরঞ্জামও পাঠানো হবে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে লি জে মিয়ং বলেন, দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত যুদ্ধে সরাসরি জড়িত না হওয়ার নীতি অনুসরণ করে এসেছে এবং এ নীতি অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ বা সামরিক হস্তক্ষেপের সঙ্গে যুক্ত কোনো সেনা মোতায়েন করা হবে না।

তবে বাণিজ্যিক জাহাজ, অপরিশোধিত তেল পরিবহনের পথ এবং দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম কিছু কার্যক্রম প্রয়োজন হতে পারে বলে জানান তিনি। এ ক্ষেত্রে হরমুজ প্রণালির কাছে আগে থেকেই মোতায়েন থাকা ‘চেওংহে ইউনিটের’ কার্যক্রম জোরদারের বিষয়টি সরকার বিবেচনা করছে।

লি বলেন, দক্ষিণ কোরিয়ার সেনাদের বিদেশি কোনো বাহিনীর অধীনে রেখে এমন ঝুঁকিপূর্ণ দায়িত্ব দেওয়া হবে না, যা দেশটিকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।

ইরান দক্ষিণ কোরিয়া

আপনার মতামত লিখুন

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে জড়িত হওয়ার মতো কোনো সেনা মোতায়েন করবে না তাঁর দেশ। এমনকি যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে অংশ নেওয়ার মতো সামরিক সরঞ্জামও পাঠানো হবে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে লি জে মিয়ং বলেন, দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত যুদ্ধে সরাসরি জড়িত না হওয়ার নীতি অনুসরণ করে এসেছে এবং এ নীতি অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ বা সামরিক হস্তক্ষেপের সঙ্গে যুক্ত কোনো সেনা মোতায়েন করা হবে না।

তবে বাণিজ্যিক জাহাজ, অপরিশোধিত তেল পরিবহনের পথ এবং দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম কিছু কার্যক্রম প্রয়োজন হতে পারে বলে জানান তিনি। এ ক্ষেত্রে হরমুজ প্রণালির কাছে আগে থেকেই মোতায়েন থাকা ‘চেওংহে ইউনিটের’ কার্যক্রম জোরদারের বিষয়টি সরকার বিবেচনা করছে।

লি বলেন, দক্ষিণ কোরিয়ার সেনাদের বিদেশি কোনো বাহিনীর অধীনে রেখে এমন ঝুঁকিপূর্ণ দায়িত্ব দেওয়া হবে না, যা দেশটিকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস