নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ক্যানেল থেকে পূর্ব বাইশপুকুর মসজিদ পর্যন্ত সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, সড়ক পাকাকরণ কাজে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে না। তাঁদের দাবি, নির্মাণকাজে নিয়ম অনুযায়ী অর্ধেক বালু ব্যবহারের কথা থাকলেও সেখানে তিন ভাগ মাটি ও এক ভাগ বালু মিশিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি মানসম্মত উপকরণ ও প্রয়োজনীয় খোয়া যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয়দের মিথ্যা মামলায় জড়ানো ও হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে এবং অনেকে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
মানববন্ধনে বক্তারা চলমান নির্মাণকাজে কথিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নির্ধারিত মান ও সঠিক উপকরণ ব্যবহার করে তুহিন বাঁধ সড়কের নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান তাঁরা।
তাঁরা আরও বলেন, দ্রুত এসব অভিযোগের প্রতিকার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন