জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

দোকানের নিয়ন্ত্রণ নিয়ে জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দোকানের নিয়ন্ত্রণ নিয়ে জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে কাজী নজরুল ইসলাম হল ও রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে থাকা পাঁচটি দোকান দীর্ঘদিন ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নিয়ন্ত্রণে রয়েছে। এসব দোকানের নিয়ন্ত্রণ নিজেদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছিলেন নজরুল হলের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও সমাধান না হওয়ায় সোমবার দুপুরে দোকানগুলোতে তালা দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা দোকানগুলোর সামনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, সংঘর্ষে দুই হলের অন্তত নয়জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হলের আলী আরাফাত, আদনান আল মাহদী, এস এম শিমন হোসেন, মো. আরাফাত, মো. রোবিদ ও রুহান এবং নজরুল হলের রেদোয়ান, কাজী রোকনুজ্জামান ও শিহাব উদ্দিন স্বাধীন রয়েছেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিউল কাদের বলেন, ‘আজকের ঘটনায় প্রায় নয়জন আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় এবং একজন স্বেচ্ছায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী ও হল প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে তাঁদের হলের অন্তত ২৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার নজরুল হলের শিক্ষার্থী শিহাব উদ্দিন স্বাধীন বলেন, দুপুরে তাঁরা হলের ক্যান্টিনে খাওয়ার সময় ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী তাঁদের হলের সামনে গিয়ে গালিগালাজ ও উসকানিমূলক কথাবার্তা বলেন। পরে তাঁরা বের হয়ে গেলে বিশ্বকবি হলের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী তাঁকে মারধর করেন এবং এতে তাঁর মাথায় আঘাত লাগে বলে দাবি করেন তিনি।

নজরুল হল সংসদের ভিপি মো. রাকিবুল ইসলাম বলেন, ‘এটি দীর্ঘ নয় মাসের ইস্যু। প্রশাসনকে ১ সেপ্টেম্বর আলটিমেটাম দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের গাফিলতির কারণে সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলনে নামে, তখন ছাত্র সংসদ তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করতে বাধ্য হয়।’

অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের জিএস মাহমুদুল হাসান ইমন দাবি করেন, নজরুল হলের দুই থেকে আড়াই শ শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন।

তিনি বলেন, ‘দোকানগুলো নজরুল হল তৈরি হওয়ার আগে থেকেই সেখানে রয়েছে। তাঁদের হলের শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় নজরুল হলের শিক্ষার্থীরা তাঁদের ওপর আগ্রাসন চালিয়েছেন। এতে আমাদের হলের পাঁচজন শিক্ষার্থী মাথা ও চোখে আঘাত পেয়েছেন।’

নজরুল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘দোকানগুলো একেবারে তাঁদের হলের সামনে। দোকানগুলো তাঁদের হলের অধীনে নেওয়ার জন্য তিনবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হলেও কোনো সুরাহা হয়নি।’

রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, ‘নজরুল হলের কয়েক শ ছাত্র লাঠিসোঁটা নিয়ে এসে দোকানে ভাঙচুর চালায়। তাঁদের ছাত্ররা প্রতিহত করতে গেলে তাঁরা ইটের টুকরা ছোঁড়ে। এতে তাঁদের একজন ওয়ার্ডেনও আহত হয়েছেন।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই দুই হলের প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে আমরা দফায় দফায় আলোচনা করেছি। কিন্তু কবি নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের সঙ্গে বসার আগেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে প্রক্টরসহ প্রশাসনের পুরো দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে দুই পক্ষ নিজ নিজ হলে অবস্থান করছে। দুই হলের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।’

আপনার মতামত লিখুন

দোকানের নিয়ন্ত্রণ নিয়ে জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৩
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দোকানের নিয়ন্ত্রণ নিয়ে জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৩

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস