জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

শৈলকুপায় বাস-স্যালো ইঞ্জিনচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

শাহীন
শাহীন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শৈলকুপায় বাস-স্যালো ইঞ্জিনচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
দুর্ঘটনার পর স্যালো ইঞ্জিনচালিত খড়িবোঝাই গাড়িটি।

ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও স্যালো ইঞ্জিনচালিত খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে বাসটি শৈলকুপা উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত খড়িবোঝাই একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ ঝিনাইদহ

আপনার মতামত লিখুন

শৈলকুপায় বাস-স্যালো ইঞ্জিনচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


শৈলকুপায় বাস-স্যালো ইঞ্জিনচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও স্যালো ইঞ্জিনচালিত খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে বাসটি শৈলকুপা উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত খড়িবোঝাই একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস