জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

নিহত শিশু শবনম ফারিয়া

শাহীন
শাহীন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নিহত শিশু শবনম ফারিয়া
নিহত শিশু শবনম ফারিয়া।

নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় অটোরিকশার ধাক্কায় শবনম ফারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শবনম ফারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার দফতর সম্পাদক মো: জাকির হোসেনের মেয়ে। তিনি মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

জানা গেছে, নিহত শবনম ফারিয়ার ভাইয়ের লেখাপড়ার সুবিধার জন্য তিনি তার মা ও নানির সাথে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। বুধবার বিকেলে শবনম তার নানির সাথে বাসার বাইরে বের হয়। এ সময় পেছন দিক থেকে একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় শবনম রাস্তার ওপর ছিটকে পড়লে অটোরিকশাটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশু নিহত অটোরিকশা

আপনার মতামত লিখুন

নিহত শিশু শবনম ফারিয়া
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নিহত শিশু শবনম ফারিয়া

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় অটোরিকশার ধাক্কায় শবনম ফারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শবনম ফারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার দফতর সম্পাদক মো: জাকির হোসেনের মেয়ে। তিনি মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

জানা গেছে, নিহত শবনম ফারিয়ার ভাইয়ের লেখাপড়ার সুবিধার জন্য তিনি তার মা ও নানির সাথে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। বুধবার বিকেলে শবনম তার নানির সাথে বাসার বাইরে বের হয়। এ সময় পেছন দিক থেকে একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় শবনম রাস্তার ওপর ছিটকে পড়লে অটোরিকশাটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস