ছয় দফা দাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় রাজনৈতিক ঐক্য। কর্মসূচি সফল করতে সোমবার রাজধানীতে মতবিনিময় সভা করে জোটের নেতারা। সভা থেকে লংমার্চে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ১১ দলের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।
তিনি বলেন, লংমার্চের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। জনগণের অধিকার আদায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গত ছয় মাসে সরকার গণতন্ত্রের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাতে এবং জনদুর্ভোগ নিরসনে ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ, সার ও গ্যাস সংকট সমাধানেও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সংসদে ও সংসদের বাইরে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে কটু ভাষায় কথা বলা হচ্ছে এবং সরকারদলীয় নেতাকর্মীরা বিরোধীদলীয় এমপিদের ওপর হামলা চালাচ্ছেন।
গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ ও গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার, সরকারি দলের শীর্ষ নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা করা উচিত। লংমার্চে কোনো ধরনের বাধা না দিয়ে সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানোর সুযোগ নিতে পারে।
লংমার্চে বাধা দেওয়া হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
গোলাম পরওয়ার বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে কোথাও বাধা দেওয়া, সন্ত্রাসী হামলা, ভয়ভীতি দেখানো কিংবা নাশকতার চেষ্টা করা হলে তা প্রমাণ করবে—জুলাই অভ্যুত্থানের পর জুলাই সনদের আলোকে আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশকে সরকার ধারণ করে না।
তিনি আরও বলেন, লংমার্চ বাধাগ্রস্ত করা হলে সরকারের প্রতি জনগণের অনাস্থা আরও বাড়বে।
১১ দলের নেতারা বলেন, ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলে সব বাধা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছানো হবে। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি শুধু রাজনৈতিক দলগুলোর নয়, এটি দেশের জনগণের দাবি বলেও তারা উল্লেখ করেন।
লংমার্চ ঘোষণার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট দেখা যাচ্ছে বলে দাবি করেন ১১ দলের নেতারা। তাদের অভিযোগ, এটি কৃত্রিম যানজট।
তারা বলেন, লংমার্চের দিন কৃত্রিম যানজট সৃষ্টি, বালুবাহী ট্রাক কিংবা খালি ট্রাক দিয়ে বহর আটকে দেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে কর্মসূচি সফল করতে সহযোগিতার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১১ দলের নেতারা। এ সময় জোটের নেতারা শুভেচ্ছা বক্তব্যও দেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।
পথিমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় ১১ দলের নেতারা বক্তব্য দেবেন। এ ছাড়া অনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জনসমাগমস্থলেও ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
স্থানীয় পর্যায়ের পথসভাগুলোর ব্যবস্থাপনা করবেন ১১ দলের স্থানীয় নেতাকর্মীরা।
মতবিনিময় সভা থেকে ৫ সেপ্টেম্বরের লংমার্চ সর্বাত্মকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন