ঢাকা প্রতিনিধি: হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সকালে শাহজাহান ওমরকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ প্রহরায় তাকে কাঠগড়ায় নেওয়া হয়। তার উপস্থিতিতে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিং বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া শাহজাহান ওমরকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।
পুলিশের আবেদনের শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৪ আগস্ট শাহজাহান ওমরকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছিলেন।
যেভাবে হত্যা মামলার সূত্রপাত
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন বরিশালের বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মো. ইসহাক জমাদ্দার।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই আদাবর থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন বাদী হয়ে হত্যা মামলাটি করেন।
আগে থেকেই কারাগারে শাহজাহান ওমর
এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। এবার ইসহাক জমাদ্দার হত্যা মামলায়ও তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিলেন আদালত।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন