জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩
পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু।

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যান্ড স্কুজার গাড়ি উল্টে দেরাজ মিয়া (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাতে থানচির তমাতুঙ্গী সড়কের ‘১০ কিলো’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেমনপাড়া থেকে ল্যান্ড স্কুজার গাড়িতে করে থানচির দিকে ফিরছিলেন কয়েকজন পাথর ব্যবসায়ী। পথে পাহাড়ি সড়কের ঢালু অংশে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক দেরাজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বান্দরবান পুলিশ সুপার থা. ওয়াবুল ইসলাম খন্দকার বলেন, ‘থানচিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবান পাহাড়ি সড়ক মৃত চালক

আপনার মতামত লিখুন

বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যান্ড স্কুজার গাড়ি উল্টে দেরাজ মিয়া (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাতে থানচির তমাতুঙ্গী সড়কের ‘১০ কিলো’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেমনপাড়া থেকে ল্যান্ড স্কুজার গাড়িতে করে থানচির দিকে ফিরছিলেন কয়েকজন পাথর ব্যবসায়ী। পথে পাহাড়ি সড়কের ঢালু অংশে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক দেরাজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বান্দরবান পুলিশ সুপার থা. ওয়াবুল ইসলাম খন্দকার বলেন, ‘থানচিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস