জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৪০

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৪০
বানিয়াচরে রাতের আঁধারে টর্চ জালিয়ে সংঘর্ষ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লাসহ আশপাশের এলাকায় এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠে প্রতিদিন স্থানীয় শিশু-কিশোরেরা খেলাধুলা করে। রোববার বিকেলে মাঠে কে আগে এবং কে পরে খেলবে—এ নিয়ে দুই মহল্লার শিশু-কিশোরদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তোপখানা মহল্লার পক্ষ নিয়ে আশপাশের আরও পাঁচটি মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

রাতের অন্ধকারে টর্চের আলো জ্বালিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।

সংঘর্ষ সংঘর্ষ বানিয়ারচর

আপনার মতামত লিখুন

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৪০
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৪০

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লাসহ আশপাশের এলাকায় এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠে প্রতিদিন স্থানীয় শিশু-কিশোরেরা খেলাধুলা করে। রোববার বিকেলে মাঠে কে আগে এবং কে পরে খেলবে—এ নিয়ে দুই মহল্লার শিশু-কিশোরদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তোপখানা মহল্লার পক্ষ নিয়ে আশপাশের আরও পাঁচটি মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

রাতের অন্ধকারে টর্চের আলো জ্বালিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস