জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

ছাত্রজীবনকে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান

যোগ্য নেতৃত্ব গড়তে হবে, তাহলেই রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে’: চরমোনাই পীর

যোগ্য নেতৃত্ব গড়তে হবে, তাহলেই রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে’: চরমোনাই পীর
জনতার প্রেস

সলামের নীতি-আদর্শে নিজেদের গুণান্বিত করতে পারলে তাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলো। দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।”

তিনি বলেন, ভবিষ্যতের দায়িত্ব পালনের জন্য যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান, চরিত্র, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে। তবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। অন্যান্য অনেক ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের কারণে দেশে অরাজকতা, সন্ত্রাস, দখলদারত্ব ও নানা ধরনের অপকর্মের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি, নৈতিকতা ও আদর্শকে ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদের শুধু আদর্শিকভাবে সমৃদ্ধ হলেই হবে না; দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতাও অর্জন করতে হবে।

মুফতি রেজাউল করীম বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলনের প্রশিক্ষণকেন্দ্র। এখান থেকে এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে, যারা সততা, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি বলেন, “আমরা যদি নিজেদের ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত করতে পারি, তাহলে আমাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা পতপত করে উড়বে।”

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ সঞ্চালনা করেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীর, মুফতি রেজাউল করীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ছাত্র সমাবেশ, ইসলামের নীতি-আদর্শ, শাহবাগ, ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপনার মতামত লিখুন

যোগ্য নেতৃত্ব গড়তে হবে, তাহলেই রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে’: চরমোনাই পীর
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


যোগ্য নেতৃত্ব গড়তে হবে, তাহলেই রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে’: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সলামের নীতি-আদর্শে নিজেদের গুণান্বিত করতে পারলে তাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলো। দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।”

তিনি বলেন, ভবিষ্যতের দায়িত্ব পালনের জন্য যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান, চরিত্র, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে। তবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। অন্যান্য অনেক ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের কারণে দেশে অরাজকতা, সন্ত্রাস, দখলদারত্ব ও নানা ধরনের অপকর্মের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি, নৈতিকতা ও আদর্শকে ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদের শুধু আদর্শিকভাবে সমৃদ্ধ হলেই হবে না; দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতাও অর্জন করতে হবে।

মুফতি রেজাউল করীম বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলনের প্রশিক্ষণকেন্দ্র। এখান থেকে এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে, যারা সততা, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি বলেন, “আমরা যদি নিজেদের ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত করতে পারি, তাহলে আমাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা পতপত করে উড়বে।”

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ সঞ্চালনা করেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস