জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের নির্বাচন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৪ পুলিশসহ বেশ কয়েকজন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের নির্বাচন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৪ পুলিশসহ বেশ কয়েকজন
রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোপ করেন শ্রমিকরা, ছবিঃ সংগৃহিত

জনতার প্রেস ডেস্ক: চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ চার পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, সকাল থেকে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণ চলছিল। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনার কারণে ভোট দিতে দেরি হওয়া এবং জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে শ্রমিকেরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে পুলিশ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, সংঘর্ষে তিনি ছাড়াও আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা বর্তমানে দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন বলেন, তাঁদের পর্যবেক্ষক দলের কয়েকজনও আহত হয়েছেন। তিনি বলেন, ‘ইটপাটকেল ছোড়ার পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তখন পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’

এদিকে সংঘর্ষের পর পরিবহনশ্রমিকেরা নগরের কদমতলী ও অলংকার মোড়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। এসব স্থান থেকে চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন রুটের বাস চলাচল করে। অবরোধের কারণে ওই সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, সড়ক অবরোধের পর পরিবহনশ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বিকেল ৫টার দিকে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনায় ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

হামলা আহত বিক্ষোভ হামলা আহত

আপনার মতামত লিখুন

চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের নির্বাচন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৪ পুলিশসহ বেশ কয়েকজন
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের নির্বাচন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৪ পুলিশসহ বেশ কয়েকজন

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

জনতার প্রেস ডেস্ক: চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ চার পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, সকাল থেকে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণ চলছিল। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনার কারণে ভোট দিতে দেরি হওয়া এবং জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে শ্রমিকেরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে পুলিশ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, সংঘর্ষে তিনি ছাড়াও আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা বর্তমানে দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন বলেন, তাঁদের পর্যবেক্ষক দলের কয়েকজনও আহত হয়েছেন। তিনি বলেন, ‘ইটপাটকেল ছোড়ার পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তখন পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’

এদিকে সংঘর্ষের পর পরিবহনশ্রমিকেরা নগরের কদমতলী ও অলংকার মোড়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। এসব স্থান থেকে চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন রুটের বাস চলাচল করে। অবরোধের কারণে ওই সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, সড়ক অবরোধের পর পরিবহনশ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বিকেল ৫টার দিকে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনায় ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস