জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

প্রায় এক মাস পর চালু দুই এলএনজি টার্মিনাল, কমতে পারে গ্যাস-সংকট

রোমান এলএনজি টার্মিনাল

প্রায় এক মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আবার চালু হয়েছে। শনিবার (২২ আগস্ট) মধ্যরাত নাগাদ নতুন করে এলএনজি থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এতে ধীরে ধীরে দেশের চলমান গ্যাস-সংকট কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার দুপুরের দিকে এলএনজিবাহী একটি কার্গো মহেশখালীর সাগর উপকূলে অবস্থিত এক্সিলারেট এনার্জির টার্মিনালে পৌঁছায়। সংশ্লিষ্টরা জানান, কার্গো থেকে এলএনজি খালাস শুরুর প্রায় সাত ঘণ্টা পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে যুক্ত হওয়ার কথা রয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টার দিকে এলএনজি থেকে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ঘণ্টায় ৫৮১ মিলিয়ন ঘনফুট। বিকেল ৪টার দিকে তা বেড়ে ৬৮৬ মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। এ সময় এলএনজিসহ দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩০৭ মিলিয়ন ঘনফুট।

দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে নিয়মিত সরবরাহ করা হয় প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লাগার পর গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়।

এরপর সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি ভাসমান টার্মিনালে একাধিকবার বিপত্তি দেখা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গ্যাসের সংকটের প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনেও। একপর্যায়ে সারা দেশে সর্বোচ্চ ৩ হাজার ৭৬৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং দেখা দেয়।

এদিকে গ্যাসের অভাবে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। নতুন করে গ্যাস সরবরাহ বাড়ার খবরে উৎপাদন কার্যক্রম পুনরায় স্বাভাবিক করার প্রস্তুতি নিচ্ছেন শিল্প মালিকেরা।

তবে যেসব এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, সেসব এলাকায় স্বাভাবিক সরবরাহ ফিরতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজ বলেন, প্রথমে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের চাহিদা পূরণ করা হবে। এরপর ঢাকাসহ তিতাসের আওতাধীন অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ বাড়ানো হবে। পুরো প্রক্রিয়ায় দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

তিনি বলেন, দীর্ঘদিন গ্যাস সরবরাহ না থাকায় বিভিন্ন পাইপলাইনে শূন্যতা তৈরি হয়েছে। ফলে নতুন করে গ্যাস সরবরাহ শুরু হলেও সব এলাকায় তাৎক্ষণিকভাবে স্বাভাবিক চাপ ফিরে নাও আসতে পারে।

তিতাসের এই কর্মকর্তা আরও জানান, গরমের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় তাদের জন্য বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই বরাদ্দ বহাল রেখেই লাইনে পাওয়া অতিরিক্ত গ্যাস থেকে রপ্তানিমুখী শিল্পকারখানায় সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

দুটি এলএনজি টার্মিনাল পুনরায় চালু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির পাশাপাশি শিল্প উৎপাদন ও বিদ্যুৎ খাতেও স্বস্তি ফেরার আশা করছেন সংশ্লিষ্টরা। তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে।

সুত্রঃ আজকের পত্রিকা

আপনার মতামত লিখুন

প্রায় এক মাস পর চালু দুই এলএনজি টার্মিনাল, কমতে পারে গ্যাস-সংকট
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রায় এক মাস পর চালু দুই এলএনজি টার্মিনাল, কমতে পারে গ্যাস-সংকট

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস