দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
শুক্রবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন, ব্যক্তিগত আচরণ, নৈতিক অবস্থান এবং গণতন্ত্রের প্রতি তার ভূমিকার প্রশংসা করেন তাসনিম জারা।
স্ট্যাটাসের শুরুতেই তিনি লেখেন, ‘আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন।’
নিজের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে তাসনিম জারা বলেন, ২০১৮ সালে তার প্রথম ভোট দেওয়ার সুযোগ হয়। ওই নির্বাচনের আগে মির্জা ফখরুল তরুণ ভোটারদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি তরুণদের ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন।
তাসনিম জারা বলেন, মির্জা ফখরুলের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তিনি খিলগাঁওয়ের ভোটকেন্দ্রে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে তিনি নির্বাচনে বড় ধরনের কারচুপি হচ্ছে বলে বুঝতে পারেন।
তিনি আরও উল্লেখ করেন, ওই নির্বাচনে মির্জা ফখরুল নিজ আসনে জয়ী হলেও কারচুপির অভিযোগ থাকা নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে তিনি যোগ দেননি। তাসনিম জারার ভাষায়, ‘ক্ষমতার চেয়ার পেয়েও শুধু নীতির জন্য তা দূরে ঠেলে দিতে সবাই পারেন না।’
মির্জা ফখরুলের রাজনৈতিক সততা ও ব্যক্তিগত জীবন নিয়েও প্রশংসা করেন তাসনিম জারা। তিনি দাবি করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার মির্জা ফখরুলকে বারবার কারাগারে পাঠালেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা দাঁড় করাতে পারেনি।
তাসনিম জারা লিখেছেন, ‘কোনোদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন।’
রাজনীতিতে আসার পর মির্জা ফখরুলের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি। তাসনিম জারা বলেন, রাজনৈতিক জীবন নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল অকপটে বিভিন্ন বিষয় বলেছেন। পাশাপাশি কোন কোন বই পড়া প্রয়োজন, সেসবের নামও দিয়েছেন এবং নিজের বই তাকে পড়তে দিয়েছেন।
তিনি বলেন, রাজনীতির অঙ্গনে এমন মানুষ খুব বেশি নেই, যারা তরুণদের সঙ্গে বই নিয়ে কথা বলেন কিংবা বই পড়তে উৎসাহিত করেন। একজন রাজনীতিবিদ রাজনীতিকে কীভাবে দেখেন, তার পরিচয় এসব ছোট ছোট বিষয়েও পাওয়া যায় বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে তাসনিম জারা বলেন, ক্ষমতার পালাবদলের সময় দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট তৈরি হয়। রাষ্ট্রপতির পদটি অতীতে বিভিন্ন সংকটের কেন্দ্রবিন্দুতে থাকলেও কোনো কোনো সময়ে এই পদ দেশকে স্থিতিশীলতাও দিয়েছে।
তার মতে, এর পার্থক্য তৈরি হয় রাষ্ট্রপতির ব্যক্তিগত চরিত্র ও ভূমিকার ওপর।
মির্জা ফখরুলের প্রতি প্রত্যাশা জানিয়ে তাসনিম জারা বলেন, তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদটির সম্মান, মর্যাদা এবং রাষ্ট্রে স্থিতিশীলতা ফিরে আসবে বলে তিনি বিশ্বাস করেন।
স্ট্যাটাসের শেষ দিকে তাসনিম জারা লেখেন, ‘আজ থেকে তিনি আর তার দলের কেউ না। বাংলাদেশের।’
তাসনিম জারার এই দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে তার কাছে প্রত্যাশার কথাও উঠে এসেছে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন