জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

৩৫ বছর পর ভোটে নতুন রাষ্ট্রপতি, শপথ পড়াবেন স্পিকার কায়সার কামাল

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৩৫ বছর পর ভোটে নতুন রাষ্ট্রপতি, শপথ পড়াবেন স্পিকার কায়সার কামাল

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন আজ। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে এই ভোটগ্রহণ। একাধিক প্রার্থী থাকায় সংবিধানের বিধান অনুযায়ী ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

তবে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে—এ নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠির জবাবে নিজেদের মতামত জানিয়েছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মত অনুযায়ী, বর্তমানে স্পিকারের দায়িত্ব পালনকারী ব্যারিস্টার কায়সার কামালই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

এর আগে রাষ্ট্রপতির শপথ পরিচালনা সংক্রান্ত সাংবিধানিক বিধান ও প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট মতামত চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠায়। বিষয়টি যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় তাদের মতামত দেয়।

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। ফলে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের সব দায়িত্ব পালন করায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনি সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

ফখরুল-অলি মুখোমুখি

রাষ্ট্রপতি নির্বাচনে আজ বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মধ্যে ভোটের লড়াই হবে।

তবে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী ও সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। একাধিক প্রার্থী থাকায় সংবিধানের বিধান অনুযায়ী তাকে ভোটের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

ভোটার ৩৪৯ সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য আজকের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলেও চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা এবং সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করেছেন। ফলে আসনটি বর্তমানে শূন্য রয়েছে।

শুক্রবার বঙ্গভবনে শপথ

ভোটগ্রহণ শেষে আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হলেও এর সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট

সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী।

নির্বাচনে আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরী ৯২ ভোট পেলেও বিএনপির আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

দীর্ঘ বিরতির পর এবার আবারও একাধিক প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। ফলে আজকের ভোটকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভোট গ্রহণ ৩৫ বছর

আপনার মতামত লিখুন

৩৫ বছর পর ভোটে নতুন রাষ্ট্রপতি, শপথ পড়াবেন স্পিকার কায়সার কামাল
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

৩৫ বছর পর ভোটে নতুন রাষ্ট্রপতি, শপথ পড়াবেন স্পিকার কায়সার কামাল

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস